अनन्तको जीवन
 
 

যীশুকে আপনার ব্যক্তিগত পরিত্রাতা হিসাবে গ্রহণ করার মানে কি?



প্রশ্ন: যীশুকে আপনার ব্যক্তিগত পরিত্রাতা হিসাবে গ্রহণ করার মানে কি?

উত্তর:
আপনি কি কখনও যীশুখ্রীষ্টকে আপনার ব্যক্তিগত পরিত্রাতা হিসাবে গ্রহণ করেছেন? আপনার উত্তর দেবার আগে আমাকে প্রশ্নটাকে বুঝিয়ে দিতে অনুমতি দিন। এই প্রশ্নটি যথাযথ ভাবে বুঝতে গেলে, প্রথমেই আপনাকে “যীশুখ্রীষ্ট”, “ব্যক্তিগত” এবং “পরিত্রাতা” শব্দগুলি সঠিকভাবে বুঝতে হবে ।

যীশুখ্রীষ্ট কে? বহু লোকেই যীশুখ্রীষ্টকে একজন ভাল লোক, মহান শিক্ষক, অথবা এমনকি একজন ধর্মপ্রবর্তক বলেও মনে করেন। এই বিষয়গুলি যীশুর সর্ম্পকে অবশ্যই সত্য, কিন্তু তিনি সত্যিই যে কে তা এগুলিতে থেকে বোঝা যায় না। বাইবেল আমাদেরকে বলে, যে যীশু হচ্ছেন একজন রক্তমাংসের মানুষ, ঈশ্বর মানবদেহ ধারণ করেছেন (জন 1:1,14 দেখুন )। ঈশ্বর পৃথিবীতে এসেছিলেন আমাদেরকে শিক্ষা দিতে, কষ্ট দূর করতে, সংশোধন করতে, ক্ষমা করতে, এবং - আমাদের জন্য মৃত্যুবরণ করতে! যীশুখ্রীষ্ট হলেন ঈশ্বর, সৃষ্টিকর্তা, সর্বজনীন প্রভু। আপনি কি এই যীশুকে গ্রহণ করেছেন?

একজন পরিত্রাতা কে এবং কেন আমাদের একজন পরিত্রাতার প্রয়োজন আছে? বাইবেল আমাদের বলে যে আমরা সকলেই পাপী,আমরা সকলেই খারাপ কাজ করেছি (রোমানস্ 3:10-18)। আমাদের এই পাপের ফলে, আমরা ঈশ্বরের ক্রোধ এবং বিচারের যোগ্য। একজন অসীম এবং শাশ্বত ঈশ্বরের বিরুদ্ধে পাপ কার্যের একমাত্র শাস্তি হচ্ছে অনন্তকাল ধরে শাস্তিভোগ (রোমানস্ 6:23; রেভেলেশন 20:11-15)। এই জন্যই আমাদের একজন পরিত্রাতার প্রয়োজন!

যীশুখ্রীষ্ট, পৃথিবীতে এসেছিলেন এবং আমাদের এখানে মৃত্যুবরণ করেছিলেন। যীশুর মৃত্যু, রক্তমাংসে গড়া ঈশ্বরের ন্যায়, আমাদের পাপের এক অসীম প্রায়শ্চিত্ত ছিল (2 কোরিনথিয়ান্স 5:21)। যীশু আমাদের পাপের প্রায়শ্চিত্ত হিসাবে মৃত্যু বরণ করেছিলেন (রোমানস্ 5:8)। যীশুই মূল্য চুকিয়েছিলেন যাতে আমাদেরকে তা দিতে না হয়। মৃত্যু থেকে যীশুর ফিরে আসা প্রমাণ করে যে তাঁর মৃত্যু আমাদের পাপের জন্য পর্যাপ্ত শাস্তি ছিল। সেইজন্যে যীশুই হচ্ছেন এক এবং একমাত্র পরিত্রাতা (জন 14:6; বিধান 4:12)! আপনি কি যীশুকে আপনার পরিত্রাতা হিসাবে বিশ্বাস করেন?

যীশু কি আপনার “ব্যক্তিগত” পরিত্রাতা? বহু লোকে খ্রীষ্ট ধর্মকে গির্জায় উপস্থিত হওয়া, ধর্মীয় অনুষ্ঠান পালন করা, এবং কিছু কিছু পাপ কাজ না করা এই হিসাবে দেখে। ওটা খ্রীষ্ট ধর্ম নয়। আসল খ্রীষ্ট ধর্ম হল যীশুখ্রীষ্টের সঙ্গে ব্যক্তিগত সর্ম্পক স্থাপন করা। যীশুকে আপনার ব্যক্তিগত পরিত্রাতা হিসাবে গ্রহণ করা মানে তাঁর ওপর আপনার নিজের বিশ্বাস এবং আস্থা স্থাপন করা। অপরের বিশ্বাসের দ্বারা কেউই নিরাপদ নয়। কেউই কোন কোন কাজের জন্য ক্ষমা প্রাপ্ত হয় না। বাঁচার একমাত্র পথ হল ব্যক্তিগতভাবে যীশুকে আপনার পরিত্রাতা হিসাবে গ্রহণ করা, এবং তাঁর মৃত্যুকে আপনার পাপের শাস্তির কারণ হিসাবে বিশ্বাস করা এবং তাঁর পুনরুত্থানকে আপনার অনন্ত জীবনের নিশ্চয়তা হিসাবে গণ্য করা (জন 3:16)। যীশু কি আপনার ব্যক্তিগত পরিত্রাতা?

যদি আপনি যীশুখ্রীষ্টকে আপনার ব্যক্তিগত পরিত্রাতা হিসাবে পেতে চান, তাহলে ঈশ্বরকে কাছে নিম্নলিখিত কথাগুলি বলুন। মনে রাখুন, এই প্রার্থনা বা অন্য কোন প্রার্থনা আপনাকে বাঁচাতে পারবে না। একমাত্র যীশুখ্রীষ্টের প্রতি বিশ্বাসই আপনার পাপকে ক্ষমা করে দিতে পারে। এই প্রার্থনা কেবলমাত্র একটি উপায় যার মাধ্যমে আপনি ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস জানাতে পারেন, এবং আপনাকে ক্ষমা করার জন্য তাঁকে ধন্যবাদ জানাতে পারেন। "ঈশ্বর, আমি জানি আমি আপনার বিরুদ্ধে পাপ করেছি, এবং আমি শাস্তি পাবার উপযুক্ত। কিন্তু যীশুখ্রীষ্ট আমার প্রাপ্য শাস্তি নিজে নিয়েছেন এবং তাঁর প্রতি বিশ্বাসের মাধ্যমে তিনি আমাকে ক্ষমা করে দিতে পারেন। আমি আমার পাপকার্য থেকে দূরে সরে যেতে পারি এবং উদ্ধারের জন্য আপনার প্রতি বিশ্বাস রাখি। আপনার বিস্ময়কর করুণা এবং ক্ষমার জন্য – শাশ্বত জীবন দানের জন্য আপনাকে ধন্যবাদ! আমেন”!

যে কারণে আপনি এটি পড়লেন তার ওপর আপনি কি খ্রীষ্টধর্মের ব্যাপারে কোন সিদ্ধান্তে উপনীত হয়েছেন? যদি তাই হয়, তাহলে অনুগ্রহ করে নিচের বাটনে “আমি আজ খ্রীষ্টধর্মকে গ্রহণ করেছি” এর ওপর ক্লিক করুন।



ভাষার মূল পৃষ্ঠায় ফিরে যান



যীশুকে আপনার ব্যক্তিগত পরিত্রাতা হিসাবে গ্রহণ করার মানে কি?