| |
শাশ্বত জীবন লাভ করেছেন?
প্রশ্ন: শাশ্বত জীবন লাভ করেছেন?
উত্তর:
বাইবেল শাশ্বত জীবন লাভের একটা প্রশস্ত পথের নির্দেশ দেয়। প্রথমে, নিশ্চিত ভাবে স্বীকার করা উচিৎ যে আমরা ঈশ্বরের কাছে পাপ করেছি: “আমরা সকলেই পাপ করেছি এবং ফলে আমরা সকলেই ঈশ্বরের মহিমা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছি” (রোমানস্ 3:23)। আমারা সকলেই এমন সব কাজকর্ম করেছি যা ঈশ্বরকে অসন্তুষ্ট করে, তা আমাদেরকে শাস্তিযোগ্য করে তোলে। যেহেতু আমাদের সব পাপই চুড়ান্তভাবে শাশ্বত ঈশ্বরের বিরুদ্ধেই হয় তাই কেবলমাত্র শাশ্বত শাস্তিই আমাদের পক্ষে পর্যাপ্ত হয়।“পাপের ফল হচ্ছে মৃত্যু, কিন্তু ঈশ্বরের দান হল আমাদের প্রভু যিশুখ্রিষ্টের মাধ্যমে শাশ্বত জীবন লাভ” (রোমানস্ 6:23)।
যাইহোক, যিশুখ্রিষ্ট, ঈশ্বরের নিষ্পাপ (1পিটার 2:22) শাশ্বত সন্তান একজন মানব হয়ে এসেছিলেন, (জন 1:1, 14) এবং আমাদের পাপের মূল্য মেটাতে মৃত্যুবরণ করেছিলেন। “এর মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের প্রতি তাঁর ভালবাসাকে প্রত্যক্ষভাবে দেখিয়েছেন: যেখানে আমরা পাপী এবং খ্রিষ্ট আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন"(রোমানস্ 5:8)। আমাদের প্রাপ্য শাস্তি নিজের কাঁধে নিয়ে (2 করিন্থিয়ানস্ 5:21) যিশুখ্রিষ্ট ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছিলেন (জন 19:31-42)। তিনদিন পরে তিনি মৃত্যুশয্যা থেকে উঠে এসেছিলেন (1 করিন্থিয়ানস্ 15:1-4), এবং মৃত্যু ও পাপের উপর তাঁর জয়কে প্রমাণ করেছিলেন। “তাঁর মহান ক্ষমার দ্বারা তিনি আমাদেরকে তাঁর মৃত্যু থেকে পুনরুত্থানের মাধ্যমে জাগ্রত করার আশায় নতুন জীবন দান করেছিলেন” (1 পিটার 1:3)।
বিশ্বাসের দ্বারা, আমরা নিশ্চয়ই পাপ থেকে দূরে সরে যাব এবং পরিত্রাণের জন্য খ্রিষ্টের দিকে ফিরে আসব (অ্যাক্ট 3:19)। যদি আমরা তাঁর প্রতি বিশ্বাস রাখতে পারি, আমাদের পাপের কারণে তাঁর ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণকে বিশ্বাস করতে পারি, তাহলে আমরা ক্ষমাপ্রাপ্ত হব এবং স্বর্গে গিয়ে শাশ্বত জীবনের প্রতিশ্রুতি পাব। “ঈশ্বর এই পৃথিবীকে এতটাই ভালবাসেন যে তিনি তাঁর একমাত্র সন্তানকে পাঠিয়েছিলেন, যে তাঁর প্রতি বিশ্বাস রাখবে তার কখনও বিনাশ হবে না এবং সে স্বর্গে শাশ্বত জীবন পাবে” (জন 3:16)। “যদি তুমি তোমার নিজের মুখে স্বীকার কর যে “যীশুই প্রভু”, এবং নিজের মন থেকে বিশ্বাস কর যে ঈশ্বর তাঁকে মৃত্যু থেকে তুলে এনেছিলেন, তবেই তুমি নুতন করে প্রাণ ফিরে পাবে” (রোমানস্ 10:9)। ক্রুশবিদ্ধ খ্রিষ্টের সমাপ্ত কাজের দ্বারা বোঝা যায় যে, শুধুমাত্র বিশ্বাসই হল শাশ্বত জীবন লাভের একমাত্র সত্য পথ! “তাঁর অনুগ্রহেই বিশ্বাসের মাধ্যমে তুমি বেঁচে আছ – এটা তোমার নিজের কারণে হয় নি, এটা ঈশ্বরেরই দান – কাজের দ্বারা নয়, যাতে কেউই যেন অহংকার করতে না পারে” (এফেসিয়ানস্ 2:8-9)।
যদি তুমি যিশুখ্রিষ্টকে তোমার পরিত্রাতা হিসাবে গ্রহণ করতে চাও, তাহলে এর একমাত্র পথ হল প্রার্থণা। মনে রেখো, এই প্রার্থণা বা অন্য কোন প্রার্থণা তোমাকে রক্ষা করতে পারবে না। একমাত্র খ্রিষ্টে বিশ্বাসই তোমাকে পাপ থেকে বাঁচাতে পারবে। এই প্রার্থণা ঈশ্বরে তোমার বিশ্বাস প্রদর্শনের একটা সামান্য পথ এবং তোমাকে পরিত্রান করার জন্য তাঁকে ধন্যবাদ জানানোর উপায়। “ঈশ্বর, আমি জানি যে আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি এবং শাস্তি আমার প্রাপ্য। কিন্তু যিশুখ্রিষ্ট আমার প্রাপ্য শাস্তি নিজের কাধেঁ নিয়েছেন যাতে তাঁকে বিশ্বাস করে আমি ক্ষমা পেতে পারি। আমি পাপ থেকে নিজেকে সরিয়ে নিতে পারি এবং পরিত্রান পাওয়ার জন্য তোমার প্রতি বিশ্বাস রাখতে পারি। আপনার বিস্ময়কর করুণা এবং ক্ষমার জন্য আপনাকে ধন্যবাদ – শাশ্বত জীবন দানের জন্য! আমেন!”
যে কারণে আপনি এটি পড়লেন তার ওপর ভিত্তি করে আপনি কি খ্রিষ্টধর্মের ব্যাপারে কোন সিদ্ধান্তে উপনীত হয়েছেন? যদি তাই হয়, তাহলে অনুগ্রহ করে নিচের “আমি আজ খ্রিষ্টধর্মকে গ্রহণ করেছি” বাটন-এর ওপর ক্লিক করুন।
যে কারণে আপনি এটি পড়লেন তার ওপর আপনি কি খ্রিষ্টধর্মের ব্যাপারে কোন সিদ্ধান্তে উপনীত হয়েছেন? যদি তাই হয়, তাহলে অনুগ্রহ করে নিচের বাটনে “আমি আজ খ্রিষ্টধর্মকে গ্রহণ করেছি” এর ওপর ক্লিক করুন।
বাংলা হোমপেজে ফিরে আসুন
শাশ্বত জীবন লাভ করেছেন?
|
|
|