| |
কেমন করে আমি ঈশ্বরের কাছ থেকে ক্ষমাভিক্ষা লাভ করতে পারি?
প্রশ্ন: কেমন করে আমি ঈশ্বরের কাছ থেকে ক্ষমাভিক্ষা লাভ করতে পারি?
উত্তর:
অ্যাক্ট 13:38 এ বলা হয়েছে, “অতএব, আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে জানাতে চাই যে ভগবান যিশুর মাধ্যমেই আপনারা পাপের ক্ষমাভিক্ষা লাভ করবেন”।
ক্ষমাভিক্ষা কি এবং আমার কেন এটা প্রয়োজন?
“ক্ষমা” শব্দটির অর্থ হল স্লেটকে ধুয়ে পরিষ্কার করা, মার্জনা করা, কোন দায় মুক্ত করা। যখন আমরা কোন ব্যক্তির প্রতি অন্যায় করি, তখন আমরা তাদের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করি যাতে সর্ম্পক পুনরুদ্ধার করা যায়। ক্ষমা মঞ্জুর করা হয় না কারণ একজন ব্যক্তি ক্ষমা পাওয়ার যোগ্য। কেউই ক্ষমার যোগ্য নয়। ক্ষমা হল প্রেম, করুণা এবং দয়ার দান। ক্ষমা হল অন্য ব্যক্তির বিপক্ষে কিছু ধরে না রাখার সিদ্ধান্ত, যদিও তিনি আপনার বিপক্ষে কিছু করে থাকেন।
বাইবেল আমাদেরকে বলে যে, আমরা সকলেই ঈশ্বরের কাছে ক্ষমাপ্রার্থী। আমরা সকলেই পাপ করি। একলেসিয়েস্টস 7:20 প্রচার করে, “এই পৃথিবীতে কোন ন্যায়নিষ্ঠ মানুষ নেই যিনি সঠিক কাজ করেন এবং কখনও পাপকাজ করেন না”। 1 জন 1:8 বলেন, “আমরা পাপকাজ করি না বলে যদি দাবি করি তাহলে আমরা নিজেদেরকেই প্রতারণা করি এবং আমাদের মধ্যে সত্য বলে আর কিছুই থাকে না”। সকল পাপকাজই শেষপর্যন্ত ঈশ্বরের বিরুদ্ধে একটা বিদ্রোহ হিসাবে কাজ করে (স্লাম 51:4)। তাই আমরা বেপরোয়াভাবে ঈশ্বরের ক্ষমা পেতে চাই। যদি আমাদের পাপকার্যকে ক্ষমা না করা হয়, তাহলে আমরা অনন্তকাল ধরে আমাদের পাপের কারণে দুঃখ কষ্ট ভোগ করে যাব (ম্যাথিউ 25:46; জন 3:36)।
ক্ষমা – কেমন করে আমি পেতে পারি?
সৌভাগ্যবশত, ঈশ্বর প্রেমময় এবং করুণাময় – আমাদের সমস্ত পাপের জন্য আমাদেরকে ক্ষমা করতে ব্যাগ্র! 2 পিটার 3:9 আমাদেরকে বলেন, “...তিনি আপনাদের প্রতি ধৈর্যশীল, কাউকেই ধ্বংস করতে চান না, কিন্তু চান প্রত্যেকেই যেন তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হন”। ঈশ্বর আমাদের ক্ষমা করতে চান, সেইজন্যই তিনি আমাদের ক্ষমা করেন।
আমাদের পাপের একমাত্র শাস্তি মৃত্যু। রোমান-এর 6:23 এর প্রথম অর্ধ প্রচার করে, “পাপের ফল মৃত্যু...” আমাদের পাপকর্মের জন্য অনন্ত মৃত্যুই হল আমাদের প্রাপ্তি। ঈশ্বর তাঁর নিভুর্ল পরিকল্পনায় মানবরুপে – যিশুখ্রিষ্ট হয়ে এসেছিলেন(জন 1:1, 14)। ভগবান যিশু আমাদের শাস্তি নিজের কাঁথে নিয়ে ক্রুশবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন যেটা আমাদেরই প্রাপ্য – মৃত্যু। 2 কোরিণথিনায়স 5:21 আমাদেরকে উপদেশ দেয়, “ঈশ্বর ওনাকে সৃষ্টি করেছিলেন যাঁর নিজের কোন পাপ ছিল না আমাদের জন্য পাপী হয়েছিলেন, যাতে ওনার মধ্যে ঈশ্বরের ন্যায়নিষ্ঠাকে আমরা দেখতে পারি”। আমাদের প্রাপ্য শাস্তি মাথায় নিয়ে ভগবান যিশু ক্রুশে বিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন! ঈশ্বরের হিসাবে ভগবান যিশুর মৃত্যু সমগ্র বিশ্বের পাপকে ক্ষমা করে দিয়ে গেছেন। 1 জন 2:2 প্রচার করে, “তিনি আমাদের পাপকাজের জন্য প্রায়শ্চিত্ত করে নিজেকে উৎসর্গ করেছিলেন, আর কেবলমাত্র আমাদেরই জন্যে নয়, সারা বিশ্বের পাপকাজের জন্যও বটে”। ভগবান যিশু পাপ এবং মৃত্যুকে জয়ের প্রচার করতে মৃত্যু থেকে উঠে এসেছিলেন(1 কোরিণথিনায়স 15:1-28)। যিশুখীষ্টের মৃত্যু এবং তার সমাধি থেকে উত্থানের মধ্য দিয়ে ঈশ্বরের উপাসনা করুন, রোমাণস 6:23 এর দ্বিতীয়ার্ধ সত্যিই, “...কিন্তু ঈশ্বরের দান হল আমাদের প্রভু যিশুখ্রিষ্টের মাধ্যমে শাশ্বত জীবন লাভ”।
আপনি আপনার পাপের ক্ষমাভিক্ষা চান? আপনি কি অপরাধ করার জন্য এমন কোন অস্বস্তির মধ্যে আছেন যার থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না বলে আপনার মনে হচ্ছে? আপনি আপনার পাপকর্মের জন্য ক্ষমাভিক্ষা লাভ করতে পারেন যদি আপনি যিশুখ্রিষ্টকে আপনার পরিত্রাতার স্থানে বসিয়ে তাঁর প্রতি আস্থা রাখতে পারেন। এফিসিয়ানস 1:7 বলে, “ওনার মধ্যে ওনার রক্তের মাধ্যমে আমরা নিজেদেরকে পাপমুক্ত করতে পারি, পাপর্কমের ক্ষমাভিক্ষা, ঈশ্বরের করুণায় ঐশ্বর্য লাভ করতে পারি”। ভগবান যিশু আমাদেরকে ঋনমুক্ত করেন, সুতরাং আমরা তাঁর কাছ থেকে ক্ষমা পেতেই পারি। আপনাকে যা করতে হবে তা হল ঈশ্বরকে বলুন যিশুর মাধ্যমে আপনাকে ক্ষমা করতে। মনে এই বিশ্বাস রাখুন যে ভগবান যিশু আপনাকে ক্ষমা করার জন্য মৃত্যুবরণ করবেন – এবং তিনি আপনাকে ক্ষমা করে দেবেন! জন 3:16-17 এর মধ্যে এক বিস্ময়কর বার্তা আছে, “ঈশ্বর এই পৃথিবীকে এতটা ভালবেসেছেন যে তিনি তাঁর এক এবং একমাত্র পুত্রকে পাঠিয়েছেন, যারাই তাঁকে বিশ্বাস করবে তারা ধ্বংস হবেন না বরং তারা শাশ্বত জীবন লাভ করবে। ঈশ্বর তাঁর পুত্রকে পৃথিবী ধ্বংস করতে পাঠান নি বরং ওনাকে দিয়ে পৃথিবীকে রক্ষা করতে পাঠিয়েছিলেন”।
ক্ষমা প্রদর্শন – সত্যই কি ততটা সহজ?
হ্যাঁ এটা ততটাই সহজ! আপনি ঈশ্বরের কাছ থেকে ক্ষমাভিক্ষা অর্জন করতে পারবেন না। ঈশ্বরের কাছ থেকে আপনি ক্ষমাভিক্ষা চাইলে আপনাকে কোনোরকম মূল্য দিতে হবে না। আপনি কেবলমাত্র বিশ্বাসের দ্বারা, ঈশ্বরের করুণা ও দয়ার মাধ্যমে তা পেতে পারেন। যদি আপনি যিশুখ্রিষ্টকে আপনার পরিত্রাতা হিসাবে গ্রহণ করতে চান এবং ঈশ্বরের কাছ থেকে ক্ষমা লাভের আশা করেন, তাহলে এখানের প্রার্থনা আপনি করতে পারেন। এই প্রার্থনা বা অন্য কোন প্রার্থনা আপনাকে বাঁচাতে পারবে না। একমাত্র যিশুখ্রিষ্টের প্রতি বিশ্বাসই পাপকে ক্ষমা করে দিতে পারে। এই প্রার্থনা কেবলমাত্র ঈশ্বরের কাছে তাঁর প্রতি বিশ্বাস এবং আপনাকে ক্ষমা করার জন্য তাঁকে ধন্যবাদ জানানোর একটা পদ্ধতি। "হে ঈশ্বর, আমি জানি আমি আপনার বিরুদ্ধে পাপ করেছি, এবং আমি শাস্তি পাওয়ার যোগ্য। কিন্তু যিশুখ্রিষ্ট আমার প্রাপ্য শাস্তি নিজে নিয়েছেন, তাই তাঁর প্রতি বিশ্বাসের মাধ্যমে আমি ক্ষমা পেতে পারি। আমি পরিত্রানের জন্য পাপ কাজ থেকে দূরে সরে আপনার উপর আস্থা রাখি। আপনার বিস্ময়কর করুণা এবং ক্ষমার জন্য আপনাকে ধন্যবাদ! আমেন!”
যে কারণে আপনি এটি পড়লেন তার ওপর আপনি কি খ্রিষ্টধর্মের ব্যাপারে কোন সিদ্ধান্তে উপনীত হয়েছেন? যদি তাই হয়, তাহলে অনুগ্রহ করে নিচের বাটনে “আমি আজ খ্রিষ্টধর্মকে গ্রহণ করেছি” এর ওপর ক্লিক করুন।
বাংলা হোমপেজে ফিরে আসুন
কেমন করে আমি ঈশ্বরের কাছ থেকে ক্ষমাভিক্ষা লাভ করতে পারি?
|
|
|