| |
একবার রক্ষা পাওয়ার অর্থ কি সর্বদা রক্ষা পাওয়া?
প্রশ্ন: একবার রক্ষা পাওয়ার অর্থ কি সর্বদা রক্ষা পাওয়া?
উত্তর:
একবার যদি কোনো ব্যক্তি রক্ষা পায় তাহলে কি সর্বদা রক্ষা পাবে? যখন মানুষ প্রভূ খ্রীষ্টকে নিজেদের মুক্তিদাতা হিসেবে জানতে পারবে, তখন ঈশ্বরের সাথে তাদের যে সম্পর্ক স্থাপিত হবে তার দ্বারা তারা চিরকালের জন্য মুক্তির পথ খুঁজে পাবে৷ ধর্মগ্রন্থের বিভিন্ন পৃষ্টাতে এই ঘটনার ঘোষণা রয়েছে৷ (a) রোমানস 8:30-তে ঘোষণা করা হয়েছে, “এবং যাদের জন্য তিনি আগে থেকেই ভবিষ্যত্ নির্দিষ্ট করে রেখেছেন, তিনিও ডাকবেন; যাদের তিনি ডাকবেন, তিনিও ন্যায্য; যাদের তিনি ন্যায্যতা দেবেন, তিনিও মহিমান্বিত৷” এই পদ্যটি আমাদের জানায় যে যেই মুহূর্ত থেকে ঈশ্বর আমাদের বেছে নেন, সেই মুহূর্ত থেকেই আমরা স্বর্গে তাঁর উপস্থিতিতে মহিমান্বিত হই৷ কোনো কিছুই একজন ঈশ্বর বিশ্বাসীকে মহিমান্বিত হওয়া থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না কারন ঈশ্বর আগে থেকেই স্বর্গে সেই ব্যবস্থা করে রেখেছেন৷ যখন কোনো ব্যক্তি ন্যায় করবে তখন তার মুক্তি নির্দিষ্ট – সে স্বর্গে যেমন সুরক্ষিত থাকবে তখনও ততটাই সুরক্ষিত থাকবে৷
(b)পল্ রোমান্ 8:33-34-তে দুইটি সাংঘাতিক প্রশ্ন করেছেন “ঈশ্বর যাদেরকে বেছে নিয়েছেন তার জন্য কাকে মাসুল দিতে হবে? ঈশ্বরই তা স্থির করেছেন৷ কে এই দণ্ডাদেশ জারি করেছেন? যীশু খ্রীষ্ট, যিনি মৃত্যুবরন করেছেন এবং তা থেকে পুনরুত্থিত হয়েছেন – তিনিই ঈশ্বরের সহকারী এবং তিনিই আমাদের জন্য মধ্যস্থতা করেছেন৷” ঈশ্বরের নির্বাচনের জন্য কে মাসুল নির্ধারন করবে? কেউই নয়, কারন খ্রীষ্ট হলেন আমাদের উকিল৷ কে আমাদের জন্য মধ্যস্থতা করবেন? কেউই নয়, কারন যিনি আমাদের জন্য মৃত্যুবরন করেছেন, তিনিই মধ্যস্থতা করবেন৷ আমরা বিচারক এবং উকিল উভয়কেই পেয়েছি আমাদের মুক্তিদাতা হিসেবে৷
(c) বিশ্বাসীরা যখন বিশ্বাস করবে তখন (পুনর্জন্ম) তারা পুনরায় জন্মগ্রহণ করবে (জন্ 3:3; টাইটাস 3:5)৷ একজন খ্রীষ্টানের জন্য তার মুক্তি হারানোর অর্থ হল, তার পুনর্জন্মের অধিকার হারানো৷ বাইবেলে নতুন জন্ম হারানোর কোনো প্রমান নেই৷ (d) পবিত্র আত্মা সকল বিশ্বাসীদের মধ্যে বাস করে (জন্ 1:47; রোমানস 8:9) এবং খ্রীষ্টের দেহেই সকল বিশ্বাসীকে খ্রীষ্টধর্মে দীক্ষিত করে (1 কোরিন্থিয়ান্স 12:13)৷ একজন বিশ্বাসী যদি অরক্ষিত হয়, তবে সে হয়ে যাবে “অ-বসবাসকারী” এবং খ্রীষ্টের দেহ থেকে বিচ্যুত৷
(e) জন্ 3:15 বলেছেন যে যারা প্রভূ যীশু খ্রীষ্টকে বিশ্বাস করেন তারা “পাবে শাশ্বত জীবন৷” যদি তুমি প্রভূ খ্রীষ্টকে আজ বিশ্বাস কর তবে শাশ্বত জীবন পাবে, কিন্তু কাল যদি তা হারিয়ে ফেল তবে তা আর কোনোভাবেই “শাশ্বত” থাকবে না৷ তাই যদি তুমি তোমার মুক্তি হারিয়ে ফেল, তবে বাইবেলে শাশ্বত জীবনের যে প্রতিশ্রুতি রয়েছে তা ভুল হবে৷ (f) সবচেয়ে চূড়ান্ত যুক্তি হল, আমার মনে হয় ধর্মগ্রন্থ যা বলেছে তাই সর্বশ্রেষ্ঠ, “আমি নিশ্চিত যে জীবন অথবা মৃত্যু, দেবদূত অথবা দৈত্য, বর্তমান অথবা ভবিষ্যৎ, অথবা কোনো শক্তি, উচ্চতা বা গভীরতা, অথবা সৃষ্টির অন্য কোনো কিছুই, প্রভূ যীশু খ্রীষ্টের মধ্যে নিহিত প্রেম থেকে আমাদের বিচ্যুত করতে পারে না” (রোমানস্ 8:38-39)৷ মনে রেখো যে ঈশ্বর তোমাকে রক্ষা করেছেন তিনিই তোমাকে ধারণ করে আছেন৷ আমরা একবার রক্ষা পেলে সর্বদা রক্ষা পাব৷ আমাদের মুক্তি অবশ্যই শাশ্বতভাবে নিরাপদ৷
বাংলা হোম পেজে ফিরে যান
একবার রক্ষা পাওয়ার অর্থ কি সর্বদা রক্ষা পাওয়া?
|
|
|