| |
আমি আমার খ্রীষ্ট জীবনে কিভাবে পাপকে অতিক্রম করতে পারবো?
প্রশ্ন: আমি আমার খ্রীষ্ট জীবনে কিভাবে পাপকে অতিক্রম করতে পারবো?
উত্তর:
বাইবেল অনেকগুলি বিভিন্ন পন্থা দেখিয়েছে আমাদের পাপকে অতিক্রম করতে সাহায্য করার জন্য৷ এই সম্পূর্ণ জীবনে, আমরা কখনোই সঠিকভাবে পাপের বিরুদ্ধে জয়লাভ করতে পারি না (1 জন্ 1:8), কিন্তু সেটাই সবসময়ে আমাদের উদ্দেশ্য থাকে৷ ঈশ্বরের সাহায্যের দ্বারা, এবং তাঁর বাণী মাধ্যমে বলা নীতিগুলিকে অনুসরণ করে, আমরা ধীরে ধীরে পাপকে অতিক্রম করতে পারি এবং অনেকটা প্রভূ যীশু খ্রীষ্টের মত হয়ে উঠতে পারি৷
বাইবেলে প্রথম যে পথের কথা বলা হয়েছে আমাদের পাপকে অতিক্রম করার জন্য তা হল পবিত্র আত্মা৷ ঈশ্বর আমাদের কাছে এই পবিত্র আত্মাকে পাঠিয়েছেন যাতে আমরা খ্রীষ্টের পদ্ধতি অনুযায়ী জীবন যাপন করে জয়লাভ করতে পারি৷ গ্যালাটিয়ান্স 5:16-25-এ ঈশ্বর মানবদেহের বীজের সাথে আত্মার ফলের একটা বৈপরীত্য সৃষ্টি করেছেন৷ সেই অধ্যায়ে আমরা সেই আত্মাকে স্মরণ করতে পারি৷ সকল আস্তিক্যবাদীরা পবিত্র আত্মাকে অর্জন করেছে, কিন্তু এই অধ্যায় আমাদের জানায় যে আমাদের আত্মার দিকে গমন করতে হবে, তাঁর নিয়ন্ত্রনে থাকতে স্বীকার করতে হবে৷ অর্থাৎ আমাদের জীবনে মানবদেহকে অনুসরণ করার চেয়ে পবিত্র আত্মাকে ধারাবাহিকভাবে অনুসরণ করাই শ্রেয়৷
পিটারের জীবনীর মাধ্যমে দেখানো হয়েছে যে এই পবিত্র আত্মা কি পরিবর্তন আনতে পারেন, কারণ পবিত্র আত্মার দ্বার পূর্ণতা পাওয়ার আগে পিটার তিনবার প্রভু যীশুর অস্তিত্বকে অস্বীকার করেছিল – এবং এর পরে সে বলেছিল যে মৃত্যু পর্যন্ত সে খ্রীষ্টকে অনুসরণ করবে৷ এই আত্মার দ্বারা পূর্ণ হওয়ার পর সে সাহসের সাথে পেন্টেকস্ট-এ জিইসের সাথে কথা বলেছিল৷
আমরা যখন আত্মায় গমন করি তখন আত্মার আদেশ থেকে দূরে না সরে যাওয়ার চেষ্টা করি (যেমন 1 থেসালোনিয়ান্স 5:19-এ বলা হয়েছে) এবং তার পরিবর্তে আত্মার দ্বারা পূর্ণ হতে চাই (এফেন্সিয়ান্স্ 5:18-21)৷ কেউ কিভাবে পবিত্র আত্মার দ্বারা পূর্ণতা পেতে পারে? প্রথমত, এটি ঈশ্বরের পছন্দ যা কিনা ওল্ড টেস্টামেন্টে আছে৷ তিনি এক একজন ব্যক্তিকে নির্বাচন করেন এক একটি কার্য সম্পন্ন করার জন্য এবং তাদের তাঁর আ্ত্মার দ্বারা পূর্ণ করেন (জেনেসিস্ 41:38; এক্সোডাস 31:3; নাম্বারস্ 24:2; 1 স্যামুয়েল 10:10)৷ এফেন্সিয়ান্স্ 5:18-21 এবং কোলোসিয়ান্স্ 3:16-তে প্রমান রয়েছে যে ঈশ্বর তাদেরকেই নির্বাচন করেন যারা আগে থেকেই ঈশ্বরের বাণীর দ্বারা প্রভাবিত৷ এটিই আমাদের দ্বিতীয় পন্থার দিকে নিয়ে যায়৷
বাইবেল, অর্থাৎ ঈশ্বরের বাণীতে বলা আছে, যে ঈশ্বর আমাদের নিজের বাণী দিয়েছেন সকল ভালো কাজ করতে নিজেদের সক্ষম করার জন্য (2 টিমোথি 3:16-17)৷ এটি আমাদের শেখায় যে কিভাবে বাঁচতে হয় এবং কি বিশ্বাস করতে হয়, এটি আমাদের কাছে প্রকাশিত হয় যখন আমরা ভুল পথ বেছে নিই, এটি আমাদের সঠিক পথে ফিরতে সাহায্য করে, এবং সেই পথে চলতে বা থাকতে সাহায্য করে৷ হিব্রুস্ 4:12 আমাদের জানায় যে ঈশ্বরের বাণী জীবন্ত এবং শক্তিশালী, আমাদের হৃদয়কে বিদ্ধ করতে পারে যার ফলে আমরা হৃদয় এবং আচরন থেকে গভীর পাপ অতিক্রম করতে পারি এবং তার মূলোচ্ছেদ করতে পারি৷ প্রার্থনা সঙ্গীত রচয়িতা স্লাম 119-এ এই গ্রন্থের জীবন-পরিবর্তনকারী ক্ষমতা সম্পর্কে বলেছেন৷ জশুয়াকে বলা হয়েছিল যে তার শত্রুদের জয় করার পথ হল এই পথকে না ভোলা বরং দিবারাত্রি এর ধ্যান করা এবং একে মান্য করা৷ সে তাই করেছিল, যদিও সামরিকভাবে এই নির্দেশ কার্যকর ছিল না, এবং এটি ছিল সেই জয়ের পথ যার দ্বারা প্রতিশ্রুতিমূলক ভূমি লাভ করা যায়৷
বাইবেলকে আমরাও প্রায়শই হাল্কাভাবে নিয়ে থাকি৷ আমরা এর প্রতি প্রতীকি সেবা করে থাকি বাইবেলকে গীর্জা অবধি বহন করে অথবা প্রতিদিন এর একটি অধ্যায় পড়ে, কিন্তু আমরা স্মরণ করতে, ধ্যান করতে এবং জীবনে এই গ্রন্থকে প্রয়োগ করতে ভুলে যাই; এর দ্বারা প্রকাশিত আমাদের পাপ আমরা স্বীকার করতে এবং ঈশ্বরের এই উপহারের জন্য তাঁকে ধন্যবাদ জানাতে আমরা ভুলে যাই৷ যখন বাইবেলের কথা আসে, আমরা প্রায়শই অনাগ্রহী হয়ে পড়ি৷ হয় আমরা এর থেকে ঠিক ততটাই গ্রহন করি যতটা আধ্যাত্মিক ভাবে বেঁচে থাকতে প্রয়োজন (কিন্তু কখনোই সমৃদ্ধি লাভ করার জন্য বা আদর্শ খ্রীষ্টানের মত গ্রহন করি না), অথবা প্রায়ই তা গ্রহন করে থাকি তবে দীর্ঘ সময় ধরে ধ্যান করি না যা আধ্যাত্মিক উন্নতির জন্য অপরিহার্য৷
এইটি খুবই গুরুত্বপূর্ণ, তুমি যদি প্রতিদিন ঈশ্বরের বাণী পড়ার এবং স্মরণ করার অভ্যাস না কর তবে তা আরম্ভ করা উচিত৷ কেউ কেউ এই জাতীয় পত্রিকা পড়াটা উপকারী মনে করে৷ ততদিন পর্যন্ত অভ্যাস বজায় রাখ যতদিন পর্যন্ত না তুমি এর বিষয়ে কিছু লিখতে সক্ষম হচ্ছ৷ ঈশ্বরের উদ্দেশ্যে কিছু প্রার্থনা আছে যার মাধ্যমে ঈশ্বরকে বলা হচ্ছে তিনি যে বিষয়ে এই গ্রন্থে বলেছেন সেই বিষয়ে মানুষকে সাহায্য করেন৷ বাইবেল হল সেই উপাদান যা আত্মা আমাদের জীবনে ব্যবহার করেন (এফেসিয়ান্স্ 6:17), অস্ত্রের একটি প্রয়োজনীয় এবং মূল অংশ যা ঈশ্বর আমাদের দিয়েছেন আধ্যাত্মিক যুদ্ধে লড়াই করার জন্য(এফেন্সিয়ান্স্ 6:12-18)৷
তৃতীয় চরম পন্থা, যা পাপের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের হাতিয়ার তা হল প্রার্থনা৷ আবার এটি এমন একটি পথ যা একদিকে যেমন খ্রীষ্টানরা উচ্চারণ করে থাকে তেমন অন্যদিকে এর অপপ্রয়োগও হয়৷ আমাদের প্রার্থনার জন্য সমাবেশ, প্রার্থনার জন্য নির্ধারিত সময় ইত্যাদি রয়েছে, কিন্তু পূর্বে গীর্জায় যেভাবে প্রার্থনা করা হত তা আমরা করি না (অ্যাক্টস্ 3:1; 4:31; 6:4; 13:1-3)৷ পল বারংবার বলেছেন যে তিনি যাঁদের দ্বারা নিয়ন্ত্রিত অর্থাৎ ঈশ্বরের জন্য কিভাবে প্রার্থনা করেছেন৷ ঈশ্বর এই প্রার্থনার মধ্যে দিয়ে আমাদের চমৎকার প্রতিশ্রুতি দিয়েছেন (ম্যাথিউ 7:7-11; লিউক 18:1-8; জন্ 6:23-27; 1 জন্ 5:14-15), এবং পল্ তাঁর অধ্যায়ে সেই প্রার্থনা যুক্ত করেছেন যার দ্বারা আমরা আধ্যাত্মিক লড়াই লড়তে পারব (এফেন্সিয়ান্স্ 6:18)৷
আমাদের জীবনে পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা কতটা গুরুত্বপূর্ণ? গেথসেমেনের উদ্যানে পিটারের উদ্দেশ্যে যীশু বাণী শুনিয়েছেন – পিটার যখন যীশুকে অস্বীকার করেছে তার ঠিক আগে৷ যীশু প্রার্থনা শুরু করতেই পিটার ঘুমিয়ে পড়ে৷ যীশু তাকে জাগান এবং বলেন, “দেখো এবং প্রার্থনা কর, তবে লোভ তোমাকে প্রলুব্ধ করতে পারবে না৷ আত্মা চাইছে, কিন্তু দেহ দুর্বল” (ম্যাথিউ 26:41)৷ আমরা পিটারের মত, যা সঠিক তা করতে চাই, তবে শক্তি খুঁজে পাই না৷ আমাদের উচিত খোঁজ, আঘাত এবং জিজ্ঞাসা চালিয়ে যাওয়ার জন্য ঈশ্বরের উপদেশকে অনুসরণ করা – এবং তিনিই আমাদের সেই শক্তি দেবেন যা প্রয়োজনীয় (ম্যাথিউ 7:7)৷ প্রার্থনা কোনো যাদু শক্তি নয়৷ প্রার্থনা হল আমাদের সীমাবদ্ধতাকে বুঝতে পারার ক্ষমতা এবং ঈশ্বরের অসীম শক্তি এবং সেই শক্তির জন্য তাঁর প্রতি নিজেকে সমর্পন করা যাতে আমরা যা চাই তা না করে তিনি যা চান আমরা তাই করতে পারি (1 জন্ 5:14-15)৷
পাপের বিরুদ্ধে জয়লাভ করার চতুর্থ পন্থা হল গীর্জা, অন্যান্য বিশ্বাসীদের সাথে বন্ধুত্বভাব স্থাপন৷ যখন যীশু তাঁর শিষ্যদের পাঠান তখন দু’জন দু’জন করে পাঠান(ম্যাথিউ 10:1)৷ অ্যাক্টের ধর্মপ্রচারকরা কখনো একা যান না, বরং দু’জন বা দল বেঁধে যান৷ যীশুর এরকম নির্দেশের কারন শুধুমাত্র আমাদের একত্রিত করা নয়, বরং তাঁর উদ্দেশ্য সেই সময়ে ভালো কাজ এবং প্রেমের দ্বারা যাতে তাঁরা একে অপরকে অনুপ্রাণিত করতে পারেন (হিব্রুস্ 10:24)৷ তিনি বলেছেন আমরা যেন একে অপরের কাছে নিজেদের দোষ স্বীকার করি (জেম্স্ 5:16)৷ ওল্ড টেস্টামেন্টের জ্ঞানমূলক সাহিত্য বলা হয়েছে লোহা যেমন লোহাকে ধারালো করে, তেমনই মানুষ মানুষকে প্রভাবিত করে (প্রোভার্বস্ 27:17)৷ সংখ্যার মধ্যেই রয়েছে শক্তি(এক্লেসিয়েস্টেস্ 4:11-12)৷
বহু খ্রীষ্টান লক্ষ্য করেছেন যে একজন সঠিক সহযোগি থাকলে অনেক পাপ অতিক্রম করা যায়৷ অন্য একজন মানুষ যে কিনা তোমার সাথে কথা বলতে, প্রার্থনা করতে, উৎসাহ দিতে এবং তিরষ্কার করার জন্য থাকলে অনেক উপকার হয়৷ লোভ আমাদের সকলেরই আসে (1 কোরিন্থিয়ান্স্ 10:13)৷ একজন বা একদল সঠিক সহযোগি থাকলে, তারা আমাদের সবচেয়ে চরম পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য চূড়ান্ত উৎসাহ যোগাতে পারে৷
কখনো পাপের বিরুদ্ধে জয় সহজেই আসে৷ আবার কখনো তা আসে খুব ধীরে৷ ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা যদি তাঁর উপদেশ পালন করি তবে তিনি ধীরে ধীরে আমাদের জীবনে পরিবর্তন আনবেন৷ তাই আমরা পাপ থেকে মুক্তি পেতে প্রচেষ্টা করতে পারি, কারন আমরা জানি তিনি যে কোনো মূল্যে নিজের প্রতিশ্রুতি রক্ষা করেন৷
বাংলা হোম পেজে ফিরে যান
আমি আমার খ্রীষ্ট জীবনে কিভাবে পাপকে অতিক্রম করতে পারবো?
|
|
|