পাপীর প্রার্থনা কি?




প্রশ্ন: পাপীর প্রার্থনা কি?

উত্তর:
পাপীর প্রার্থনা হল সেই প্রার্থনা যা একজন ব্যক্তি ভগবানের উদ্দেশ্যে করে থাকে যখন সে উপলব্ধি করে যে সে পাপী এবং তার মুক্তিদাতার প্রয়োজন৷ পাপীর প্রার্থনা উচ্চারণ করলেই তা সম্পূর্ণ হয় না৷ একজন পাপীর প্রার্থনা তখনই ফলপ্রাপ্ত হয় যখন একজন মানুষ নিশ্চিতভাবে জানে, বোঝে এবং বিশ্বাস করে যে সে পাপী এবং তার মুক্তির প্রয়োজন৷

পাপীর প্রার্থনার প্রথম পদক্ষেপ হল এটা বোঝা যে আমরা প্রত্যেকেই পাপী৷ রোমানস 3:10 ঘোষণা করে, “যেমন লেখা আছে, কেউ ন্যায়বান নয়, না, একজনও নয়৷” বাইবেল এটা পরিষ্কার করে দিয়েছে যে আমরা প্রত্যেকেই পাপ করেছি৷ আমরা প্রত্যেকেই পাপী এবং আমাদের করুণা ও ক্ষমার প্রয়োজন (টাইটাস 3:5-7)৷ আমাদের পাপের জন্য আমরা শাশ্বত শাস্তিলাভের যোগ্য (ম্যাথিউ 25:46)৷ পাপীর প্রার্থনা হল বিচারের পরিবর্তে কৃপার জন্য ছল৷ এটি হল ক্রোধের পরিবর্তে করুণার জন্য আবেদন৷

পাপীর প্রার্থনার দ্বিতীয় পদক্ষেপ হল আমাদের পাপী অবস্থা থেকে উত্তরণের জন্য ভগবান কি প্রতিবিধান করেছেন৷ ভগবান মাংস নিলেন এবং যীশু খ্রীষ্ট রূপে মানুষ হিসেবে জন্মগ্রহণ করলেন (জন 1:1, 14)৷ যীশু আমাদের ভগবানের বিষয়ে সত্য শিখিয়েছেন এবং একটি উত্কৃষ্ট ন্যায়পূর্ণ ও পাপহীন জীবন যাপন করেছেন (জন 8:46; 2 কোরিন্থিয়ানস 5:21)৷ তারপর যীশু আমাদের পৃথিবীতে ক্রুশবিদ্ধ হয়ে মারা গেলেন এবং আমাদের যে শাস্তি পাওয়ার কথা ছিল তা নিজে গ্রহণ করলেন (রোমানস 5:8)৷ যীশুর মৃত্যু থেকে উত্তরণ ঘটল এবং তিনি প্রমাণ করলেন পাপ, মৃত্যু এবং নরকের ওপর তাঁর জয় (কোলোসিয়ানস 2:15; 1 কোরিন্থিয়ানস ভাগ 15)৷ এই সবের কারণে, আমাদের পাপ ক্ষমাপ্রাপ্ত হয় এবং আমরা স্বর্গে শাশ্বত স্থান পাওয়ার প্রতিশ্রুতি পাই – যদি আমরা শুধুমাত্র আমাদের আস্থা প্রভূ যীশু খ্রীষ্টের ওপর রাখি৷ আমাদের শুধুমাত্র এই বিশ্বাস রাখতে হবে যে তিনি আমাদের স্থানে মৃত্যুবরণ করেছেন এবং সেথান থেকে তাঁর উত্তরণ ঘটেছে (রোমানস 10:9-10)৷ আমরা শুধুমাত্র কৃপার দ্বারা, বিশ্বাসের দ্বারা এবং প্রভূ যীশুর দ্বারা মুক্তি পেতে পারি৷ এফেন্সিয়ানস 2:8 ঘোষণা করে যে, “কৃপার দ্বারা আমরা মুক্তি পাব, বিশ্বাসের দ্বারা – এবং এটি তোমার দ্বারা হবে না, এটি হল ভগবানের উপহার৷”

পাপীর প্রার্থনা উচ্চারণ করার মাধ্যমে তুমি ভগবানের কাছে এই কথা ঘোষণা করছ যে, প্রভূ যীশু খ্রীষ্টের ওপর তোমার আস্থা আছে এবং তুমি তাঁকেই নিজের মুক্তিদাতা হিসেবে বিশ্বাস কর৷ মুক্তির জন্য কোনো “যাদুকরী” শব্দ নেই৷ এটি শুধুমাত্র যীশুর মৃত্যু এবং তাঁর পুনরুত্থানের ওপর বিশ্বাস যা আমাদের মুক্তি দিতে পারে৷ তুমি যদি বোঝ যে তুমি একজন পাপী এবং যীশুর মাধ্যমে তুমি মুক্তিলাভ করতে চাও তবে এই পাপীর প্রার্থনা তুমি ভগবানের উদ্দেশ্যে উচ্চারণ করতে পার : “ভগবান, আমি জানি যে আমি একজন পাপী৷ আমি জানি যে আমার পাপের জন্য আমার শাস্তি হওয়া উচিত৷ যদিও আমি আমার মুক্তিদাতা হিসেবে প্রভূ যীশু খ্রীষ্টকে বিশ্বাস করি৷ আমি বিশ্বাস করি যে তাঁর মৃত্যু এবং পুনরুত্থান আমাকে ক্ষমা করার জন্যই প্রদত্ত৷ আমি এক এবং একমাত্র যীশুকেই আমার প্রভূ এবং মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করি৷ আমাকে রক্ষা করার জন্য এবং ক্ষমা করার জন্য প্রভূ তোমায় ধন্যবাদ! আমেন!”

যে কারণে আপনি এটি পড়লেন তার ওপর আপনি কি খ্রিষ্টধর্মের ব্যাপারে কোন সিদ্ধান্তে উপনীত হয়েছেন? যদি তাই হয়, তাহলে অনুগ্রহ করে নিচের বাটনে “আমি আজ খ্রিষ্টধর্মকে গ্রহণ করেছি” এর ওপর ক্লিক করুন।



বাংলা হোমপেজে ফিরে আসুন



পাপীর প্রার্থনা কি?