গৃহপালিত পশুরা কি স্বর্গে যেতে পারে? গৃহপালিত পশুদের কি আত্মা আছে?




প্রশ্ন: গৃহপালিত পশুরা কি স্বর্গে যেতে পারে? গৃহপালিত পশুদের কি আত্মা আছে?

উত্তর:
বাইবেলে স্পষ্টভাবে কিছু বলা নেই যে পশুদের “আত্মা” আছে কি নেই এবং তারা স্বর্গ পৌঁছাতে পারবে কিনা৷ যদিও, আমরা বাইবেলের কিছু সাধারণ নীতির দ্বারা এই বিষয়ের ওপর স্পষ্টকরে মতামত দিতে পারি৷ বাইবেলে বলা আছে যে মানুষ (জেনেসিস্ 2:7) এবং পশু উভয়েরই (জেনেসিস্ 1:30; 6:17; 7:15, 22) জীবন রয়েছে৷ মানুষ এবং পশুর প্রধান বৈশিষ্ট্য হল যে মানুষ তৈরি হয়েছে ঈশ্বরের প্রতিচ্ছবি হিসেবে (জেনেসিস্ 1:26-27), কিন্তু পশুদের গঠন সেরকম নয় ৷ ঈশ্বরের প্রতিচ্ছবি এবং ঈশ্বরের মত গঠনের অর্থ হল যে ঈশ্বরের মত মানুষও আধ্যাত্মিকতা অর্জনে সক্ষম, তাদেরও মন, আবেগ, এবং ঈচ্ছাশক্তি আছে, এবং তারাও মৃত্যুর পরে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে পারে৷ যদি পশুদের “আত্মা” থাকে অথবা অজাগতিক দিক থাকে, তবে তা নিশ্চয়ই আলাদা এবং নিম্ন “মানের” হবে৷ এই পার্থক্য থেকে বোঝা যায় যে পশুদের “আত্মা”র মৃত্যুর পর আর কোনো অস্তিত্ব থাকে না৷

আরেকটি বিবেচনার বিষয় হল জেনেসিসে পশুরাও ঈশ্বরের সৃষ্টির অংশ৷ ঈশ্বর পশুদের সৃষ্টি করেছেন এবং বলেছেন যে তারা ভাল (জেনেসিস্ 1:25)৷ তাই, নতুন পৃথিবীতে পশুদের না থাকার কোনো কারন নেই (রিভিলেশান 21:1)৷ শতাব্দীর রাজত্বে অবশ্যই পশুরাও থাকবে (ইশা 11:6 ; 65:25)৷ এই বিষয়ে নিশ্চিত করে বলা খুবই কঠিণ যে এই পশুদের মধ্যে এমন পশুরাও রয়েছে যেগুলি পৃথিবীতে আমাদেরই পোষ্য ছিল৷ আমরা জানি যে ঈশ্বরই সর্বশক্তিমান এবং যখন আমরা স্বর্গে যাব তখন যাই হোক না কেন আমরা এই বিষয়ে তাঁর সিদ্ধান্তের সাথে নিজেদের সম্পূর্ণ যোগোযোগ বুঝতে পারবো৷



বাংলা হোমপেজে ফিরে আসুন



গৃহপালিত পশুরা কি স্বর্গে যেতে পারে? গৃহপালিত পশুদের কি আত্মা আছে?