আমার জীবনের জন্য ঈশ্বরের ইচ্ছা আমি কিভাবে জানতে পারব? ঈশ্বরের ইচ্ছা জানার বিষয়ে বাইবেলে কি বলা আছে?



প্রশ্ন: আমার জীবনের জন্য ঈশ্বরের ইচ্ছা আমি কিভাবে জানতে পারব? ঈশ্বরের ইচ্ছা জানার বিষয়ে বাইবেলে কি বলা আছে?

উত্তর:
যেকোনো পরিস্থিতিতে ঈশ্বরের ইচ্ছা জানার জন্য দুটি পথ আছে : 1) তুমি কি চাইছ তা নিশ্চিত কর অথবা এমন কিছু কোরো না যা বাইবেলে নিষেধ করা আছে৷ 2) তুমি কি চাইছ তা নিশ্চিত কর অথবা যা করছ তা ঈশ্বরকে মহিমান্বিত করবে এবং তোমাকে আধ্যাত্মিকভাবে উন্নত হতে সাহায্য করবে৷ যদি এই দুটি জিনিস সত্যি হয় এবং তা সত্ত্বেও তুমি যা চাইছ তা ভগবান তোমাকে দিচ্ছেন না, তবে তা তোমাকে দেওয়া নিশ্চিতভাবে ঈশ্বরের ইচ্ছা নয়৷ অথবা, তোমাকে হয়ত আরো একটু বেশি সময় অপেক্ষা করতে হবে৷ কখনো কখনো ঈশ্বরের ইচ্ছা বুঝতে পারা কঠিন হয়ে যায়৷ মানুষরা চায় যাতে ঈশ্বর তাদের বলে দেন যে তাদের করণীয় কি – কোথায় কাজ করতে হবে, কোথায় থাকতে হবে, কাকে বিয়ে করতে হবে, ইত্যাদি৷ ঈশ্বর খুব কমই মানুষদের সরাসরি এবং নির্দিষ্ট তথ্য দিয়ে থাকেন৷ ঈশ্বর আমাদের সুযোগ দেন এই সকল বিষয়ে সিদ্ধান্ত নিতে৷

রোমান্‍স 12:2 আমাদের বলে যে, “এই পৃথিবীর আদর্শ অনুযায়ী কোনো আকাঙ্ক্ষাকে মেনে নেবে না, বরং মনের পরিবর্তনের মাধ্যমে পরিবর্তিত হবে৷ তখন তুমি বুঝতে এবং মান্য করতে পারবে যে ঈশ্বরের ইচ্ছা কি – তাঁর মহান, আনন্দদায়ক এবং সঠিক ইচ্ছা৷” যে সিদ্ধান্ত ঈশ্বর আমাদের নিতে দিতে চান না তা হল, পাপ করা বা তাঁর ইচ্ছার বিরোধীতা করার সিদ্ধান্ত৷ ঈশ্বর আমাদের জন্য যে সিদ্ধান্ত নিয়ে থাকেন শুধু সেই বিষয়েই আমাদের পছন্দ করার সুযোগ দিতে চান৷ তাই, তুমি কিভাবে বুঝবে যে ঈশ্বরের তোমার জন্য কি ইচ্ছা? যদি তুমি প্রভূর কাছে যাওয়ার চেষ্টা কর এবং সত্যিই তাঁর ইচ্ছা বুঝতে চাও, তবে ঈশ্বর তাঁর ইচ্ছা তোমার হৃদয়ে প্রেরণ করবেন৷ আসল পথ হল ঈশ্বরের ইচ্ছায় চলা, নিজের ইচ্ছায় নয়৷ “ঈশ্বরের করুণায় নিজেকে আলোকিত কর এবং তিনি তোমাকে তোমার হৃদয়ের ইচ্ছাপূরণের পথ দেখাবেন” (স্লাম্ 37:4)৷ বাইবেল যদি এর বিরোধীতা না করে এবং এটি যদি আধ্যাত্মিকভাবে তোমার উপকার করে, তবে বাইবেল তোমাকে সিদ্ধান্ত নেওয়ার এবং নিজের মনের কথা শোনার “অনুমতি” দেয়৷ তুমি যদি সত্যি বিনয়ের সাথে এবং খোলা মনে ঈশ্বরের ইচ্ছা পালন করতে চাও, তবে তিনি নিজের ইচ্ছা তোমার কাছে প্রকাশ করবেন৷



বাংলা হোম পেজে ফিরে যান



আমার জীবনের জন্য ঈশ্বরের ইচ্ছা আমি কিভাবে জানতে পারব? ঈশ্বরের ইচ্ছা জানার বিষয়ে বাইবেলে কি বলা আছে?