| |
বাইবেলে ভিন্ন জাতির মধ্যে বিবাহ প্রসঙ্গে কি বলা আছে?
প্রশ্ন: বাইবেলে ভিন্ন জাতির মধ্যে বিবাহ প্রসঙ্গে কি বলা আছে?
উত্তর:
ওল্ড টেস্টামেন্টে ইসরায়েলীদের ভিন্ন জাতির মধ্যে বিবাহ না করার নির্দেশ দেওয়া হয়েছে (ডিউটারোনমি 7:3-4)৷ যদিও, এর কারন প্রাথমিকভাবে জাতিভেদ ছিল না৷ বরং, এইটি ছিল ধর্মীয়৷ যে কারনে ঈশ্বর ভিন্ন জাতির মধ্যে বিবাহের বিরোধীতা করেছেন তা হল অন্য জাতির মানুষেরা মূর্তিপূজারী এবং নকল ঈশ্বরের উপাসক হতে পারে৷ ইসরায়েলিরা ঈশ্বরের পথের থেকে বিচ্যুত হতে পারে যদি তারা মূর্তিপূজায় বিশ্বাসী বা ম্লেচ্ছ বা নীচজাতির কাউকে বিবাহ করে৷ এই একই নীতি নিউ টেস্টামেন্টেও রয়েছে, কিন্তু অনেকটাই অন্যভাবে : “কোনোভাবেই অবিশ্বাসীদের সাথে মিলিত হওয়া চলবে না৷ কিসের জন্য ন্যায় এবং অন্যায় একই সাথে থাকব? অথবা আলোর সাথে অন্ধকারের কিসের সম্পর্ক?” (2 কোরিন্থিয়ানস 6:14)৷ যেভাবে ইসরায়েলিদের (যারা এক এবং অনন্য ঈশ্বরে বিশ্বাসী) আদেশ দেওয়া হয়েছে মূর্তিপূজায় বিশ্বাসীদের বিবাহ না করতে, তেমনই খ্রীষ্টানদের (যারা এক এবং অনন্য ঈশ্বরে বিশ্বাসী) আদেশ দেওয়া হয়েছে অবিশ্বাসীদের বিবাহ না করতে৷ নির্দিষ্টভাবে এই প্রশ্নের উত্তর দিতে, না, বাইবেলে বলা নেই যে ভিন্ন জাতির মধ্যে বিবাহ অনুচিত৷
মার্টিন লুথার কিং বলেছেন, একজন মানুষকে বিচার করা হবে তার চরিত্রের দ্বারা, তার গায়ের রঙ দিয়ে নয়৷ জাতির ভিত্তিতে সুবিধা ভোগ করার কোনো সুযোগ খ্রীষ্টানদের জীবনে নেই (জেমস্ 2:1-10)৷ জীবনসঙ্গী নির্বাচনের সময়, একজন খ্রীষ্টানকে সবসময় সেদিকে নজর রাখতে হবে যে তার জীবনসঙ্গী যেন প্রভু যীশু খ্রীষ্টতে বিশ্বা্সী হয় (জন্ 3:3-5)৷ খ্রীষ্টতে বিশ্বাস, গায়ের রঙে নয়, হল জীবনসঙ্গী নির্বাচনের জন্য বাইবেলের নির্দেশ৷ ভিন্ন জাতির মধ্যে বিবাহ আসলে সঠিক বা ভুলের বিষয় নয়, আসলে তা হল জ্ঞান, উপলব্ধি এবং প্রার্থনার বিষয়৷
একমাত্র যে কারনের জন্য ভিন্ন জাতির মধ্যে বিবাহ নিয়ে ভাবা উচিত কারন অন্য সকলে এই বিবাহ সহজে মেনে নিতে পারবে না এবং হল সেইজন্য কিছু সমস্যা সেই দম্পতিকে ভোগ করতে হবে৷ বহু ভিন্ন জাতির দম্পতিকে বৈষম্য এবং বিদ্রুপের সম্মুখীন হতে হয়, কখনো বা নিজেদের পরিবারের থেকেও৷ আবার যখন কোনো ভিন্ন জাতির দম্পতির সন্তান তাদের থেকে বা নিজেদের ভাইবোনদের থেকে আলাদা গায়ের রঙ পায় তখনও সেই দম্পতিকে সমস্যার সম্মুখীন হতে হয়৷ একটি ভিন্ন জাতির দম্পতিকে বিবাহের আগেই এইসব ভেবে রাখতে হবে এবং এর জন্য তৈরি থাকতে হবে৷ আবার, তা সত্ত্বেও, বাইবেলের একমাত্র নির্দেশ হল একজন খ্রীষ্টানকে এমন কাউকে বিবাহ করতে হবে যে নিজেও খ্রীষ্টে বিশ্বাসী৷
বাংলা হোম পেজে ফিরে যান
বাইবেলে ভিন্ন জাতির মধ্যে বিবাহ প্রসঙ্গে কি বলা আছে?
|
|
|