| |
জুয়া খেলা কি পাপ? বাইবেলে জুয়াখেলার সম্পর্কে কি বলা আছে?
প্রশ্ন: জুয়া খেলা কি পাপ? বাইবেলে জুয়াখেলার সম্পর্কে কি বলা আছে?
উত্তর:
বাইবেলে নির্দিষ্টভাবে জুয়াখেলা, শর্ত আরোপ অথবা লটারির জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়নি৷ যদিও, বাইবেল আমাদের সতর্ক করে, অর্থের লোভ থেকে দূরে থাকতে (1 টিমোথি 6:10; হিব্রুজ্ 13:5)৷ ধর্মগ্রন্থ আমাদের আরও উৎসাহ দিয়েছে “দ্রুত ধনী হওয়া” থেকে দূরে থাকতে (প্রোভর্বাস্ 13:11; 23:5; এক্লেসিয়েস্টেস্ 5:10)৷ জুয়াখেলাও সেরকরই অর্থের প্রতি লোভ থেকেই উৎপন্ন হয় এবং মানুষকে খুব তাড়াতাড়ি এবং সহজে ধনী হওয়ার জন্য লোভ দেখায়৷
জুয়াখেলা খারাপ কেন? জুয়াখেলা একটি কঠিণ সমস্যা কারন যদি এটি সাধারণভাবে এবং আনুষ্ঠানিকভাবে খেলা হয়, তবে তাতে টাকার অপচয় হয়, কিন্তু এটি সবসময় খাপার নয়৷ মানুষ এই ধরণের বিভিন্ন কাজকর্মে টাকার অপচয় করে থাকে৷ জুয়াখেলায় কখনো কখনো চলচ্চিত্র দেখা, অকারনে বেশি দামী খাবার খাওয়া বা অনেক দামী জিনিস কেনার থেকেও বেশি অর্থের অপচয় (অনেক ক্ষেত্রে)৷ একই ভাবে, যে টাকা আমরা অন্য ক্ষেত্রে অপচয় করি তাকে জুয়াখেলার সাথে তুলনা করা যায়না৷ টাকার অপচয় করা উচিত নয়৷ অতিরিক্ত টাকা জুয়াখেলার পরিবর্তে ভবিষ্যত প্রয়োজনের জন্য সঞ্চয় করা বা ঈশ্বরের কাজে দান করা উচিত৷
যেখানে বাইবেলে নির্দিষ্ট করে জুয়া খেলার বিষয়ে কিছু বলা নেই তেমনই “সৌভাগ্য” অথবা “সুযোগ”-এর বিষয়েও কিছু বলা নেই৷ উদাহরণস্বরূপ, লেভিটিকাসে লটারির দ্বারা উৎসর্গ করা ছাগল এবং যে ছাগলের ওপর ইহুদীদের প্রধান পুরোহিত জনগনের পাপের বোঝা ন্যস্ত করে তাকে পালিয়ে যেতে দিত তার মধ্যে বাছাই করা হত৷ জসুয়া লটারির মাধ্যমে বিভিন্ন উপজাতির মধ্যে জমির অধিকার বন্টন করেছিলেন৷ কারা জেরুজালেমের দেয়ালের ভেতর বসবাস করবে তা স্থির করতে নেহেমিয়া লটারি করেছিলেন৷ জুডাসের পরিবর্তে কাকে নির্বাচন করা হবে তার জন্য খ্রীষ্টধর্মের দূতরা লটারি করেছিলেন৷ প্রোভার্বস্ 16:33 বলে, “লটারি নির্ধারিত হয় ভাগ্যের অনুকূলে, কিন্তু এর প্রতিটি সিদ্ধান্ত আসে ঈশ্বরের কাছ থেকে৷”
বাইবেলে জুয়াখেলার স্থান (ক্যাসিনো) বা লটারি সম্পর্কে কি বলা আছে? ক্যাসিনোগুলো সবরকম ব্যবসায়িক পরিকল্পনা করে জুয়াড়িদের বিপথে চালিত করতে যাতে তারা যত বেশি সম্ভব টাকা জুয়াতে খেলে৷ তারা প্রায়ই প্রচণ্ড দামি এবং কখনো কখনো বিনামূল্যে মদ খাওয়ার ব্যবস্থা করে থাকে, যাতে জুয়াড়িরা মাতাল হয়ে যায়, এবং তারা বুদ্ধির দ্বারা কোনো সিদ্ধান্ত নিতে না পারে৷ ক্যাসিনোতে পরিকল্পনামাফিক সব কারচুপির ব্যবস্থা থাকে যাতে বেশি পরিমানে টাকা পাওয়া যায় এবং তার পরিবর্তে জুয়াড়িদের কিছুই ফেরত দিতে না হয় তার জন্য, এবং এর ফলে জুয়াড়িরা পায় ক্ষণস্থায়ী এবং ফাঁকা আনন্দ৷ অনেক সময় লটারির মাধ্যমে শিক্ষার জন্য অনুদান বা নানা ধরণের সামাজিক কাজকর্ম করার ছল করা হয়৷ যদিও, বিশ্লেষণ করলে দেখা যাবে যে যারা লটারিতে অংশগ্রহণ করে তাদের সাধারণত লটারির টিকিট কেনার মত সামর্থ্যও থাকে না৷ “দ্রুত ধনী হওয়া”র প্রলোভন অনেক বড় লোভ যা কিনা কোনো মানুষের পক্ষে সামলানো প্রায় অসম্ভব৷ এই লোভ জয় করার সম্ভাবনা খুবই কম, তার ফলে বহু মানুষের জীবন নষ্ট হওয়া থেকে বেঁচে যাবে৷
লোটো/লটারির প্রক্রিয়া কি ঈশ্বরকে খুশী করে? অনেক মানুষ দাবি করে যে লটারি বা জুয়া খেলে তারা সেই অর্থ গীর্জার কাজে বা অন্য কোনো ভাল কাজে দান করতে চায়৷ যদিও এই মানসিকতা খুবই ভালো, তবুও বাস্তব হল খুব কম মানুষই জুয়ায় জেতা টাকা ঈশ্বরের উদ্দেশ্যে ব্যবহার করে৷ পরীক্ষা করে দেখা গেছে যে বড় কোনো লটারি জেতার পর সেই সকল ব্যক্তিরা বেশিরভাগ সময়ই আগের থেকেও অনেক খারাপ অবস্থায় দিনযাপন করে থাকে৷ যদি থাকে, তবে খুব কম মানুষই এই উপার্জিত অর্থ ভালো কাজে ব্যবহার করে৷ আবার, পৃথিবীতে ঈশ্বরের নিজের উদ্দেশ্য পূরণের জন্য তাঁর আমাদের অর্থের প্রয়োজন হয় না৷ প্রোভার্বস্ 13:11 বলে, “অসতভাবে উপার্জিত অর্থ সহজেই কমে যায়, কিন্তু যে পরিশ্রমের দ্বারা একটু একটু করে উপার্জন করে তার উপার্জিত অর্থ বাড়তে থাকে৷” ঈশ্বর সার্বভৌম এবং তাই তিনি সত্ পথেই গীর্জার জন্য অর্থ সঞ্চয় করেন৷ যে অর্থ মাদক বিক্রি করে বা ব্যাঙ্ক ডাকাতি করে অর্জন করা হয়েছে তা যদি ঈশ্বরকে দান করা হয় তবে কি ঈশ্বরের মর্যাদা বৃদ্ধি পাবে? একেবারেই নয়৷ ধনী যা তার লোভের জন্য দরিদ্র্য মানুষের কাছ থেকে “চুরি” করে সেই অর্থ ঈশ্বরের প্রয়োজনও নয় বা ঈশ্বর চান না৷
প্রথম টিমোথি 6:10 আমাদের বলে, “অর্খের জন্য ভালোবাসাই হল সকল অনর্থের মূল৷ কিছু মানুষ, অর্থের জন্য আগ্রহী, তার বিশ্বাস থেকে দূরে সরে যায় এবং অনেক বিপত্ততে পড়ে৷” হিব্রুস্ 13:5 ঘোষণা করে, “নিজেদের জীবন অর্থের লোভ থেকে বাঁচিয়ে রাখ এবং তোমার যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাক, কারন ঈশ্বর বলেছিলেন, ‘আমি কখনোই তোমাদের ছেড়ে যাব না; আমি কখনোই তোমাদের পরিত্যাগ করব না৷’” ম্যাথিউ 6:24 দাবি করে, “কেউই দুইজন প্রভূর সেবা করতে পারে না৷ হয় তাকে একজনকে ভালোবাসতে হবে এবং অন্যজনকে ঘৃণা করতে হবে, অথবা তাকে একজনের প্রতি অনুগত থাকতে হবে এবং অন্যকে অবজ্ঞা করতে হবে৷ তোমরা একই সাথে ঈশ্বর এবং অর্থের সেবা করতে পার না৷”
বাংলা হোম পেজে ফিরে যান
জুয়া খেলা কি পাপ? বাইবেলে জুয়াখেলার সম্পর্কে কি বলা আছে?
|
|
|