| |
চারটি আধ্যাত্মিক নীতি কি কি?
প্রশ্ন: চারটি আধ্যাত্মিক নীতি কি কি?
উত্তর:
এই চারটি আধ্যাত্মিক নীতি হল মুক্তিলাভ করার সুসংবাদের পন্থা যা কিনা প্রভূ যীশু থ্রীষ্টের ওপর আস্থা থাকলে অর্জন করা যায়৷ এটি হল গসপেলের গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে চারটি ভাগে বিন্যস্ত করার একটি সহজ উপায়৷
এই চারটি আধ্যাত্মিক নীতির প্রথম নীতিটি হল - “ভগবান তোমাকে ভালোবাসেন এবং তাঁর কাছে একটি সুন্দর পরিকল্পনা আছে তোমার জীবনের জন্য৷” জন 3:16 আমাদের বলেন, “প্রভূ এই পৃথিবীকে এতটাই ভালোবাসেন যে তিনি তাঁর একমাত্র পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, কারণ যারা তাঁকে বিশ্বাস করে তাদের যেন ধ্বংস না হয় এবং তারা যেন শাশ্বত জীবন লাভ করে৷” জন 10:10 আমাদের সেই কারণ বলেছেন যার জন্য ভগবান যীশুর এই পৃথিবীতে আগমন ঘটেছিল, “আমি এই পৃথিবীতে এসেছি যাতে প্রতিটি মানুষ পূর্ণভাবে তাদের জীবন লাভ করে৷” ভগবানের ভালোবাসা পাওয়া থেকে কি আমাদের প্রতিহত করছে? কি আমাদের পরম প্রাচুর্যপূর্ণ জীবন পাওয়া থেকে প্রতিহত করছে?
এই চারটি আধ্যাত্মিক নীতির দ্বিতীয় নীতিটি হল - “মানবতা পাপের দ্বারা কলঙ্কিত এং তাই ভগবানের থেকে বিচ্ছিন্ন৷ আর এর ফলস্বরূপ আমরা আমাদের জীবনের জন্য ভগবানের অপূর্ব পরিকল্পনা জানতে পারি না৷” রোমানস 3:23 এই তথ্যকে সমর্থন করে, “প্রতিটি কৃত পাপের জন্য প্রভূর মহিমা ক্ষুণ্ণ হয়৷” রোমানস 6:23 আমাদের পাপের পরিণতি জানায়, “পাপে রত হওয়া মানে মৃত্যু৷” প্রভূ আমাদের সৃষ্টি করেছেন তাঁর শিষ্যত্ব গ্রহণের জন্য৷ যদিও, মানবতাই পৃথিবীতে পাপ এনেছিল, এবং তাই ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়েছিল৷ ভগবান তাঁর সাথে আমাদের যে সম্পর্কের পরিকল্পনা করেছিলেন, তা আমরা ধ্বংস করেছি৷ এর সমাধান কি?
চারটি আধ্যাত্মিক নীতির তৃতীয় নীতিটি হল, “যীশু খ্রীষ্ট হলেন আমাদের পাপের একমাত্র প্রতিবিধান৷ যীশু খ্রীষ্টের মাধ্যমেই আমরা আমাদের পাপের ক্ষমা পেতে পারি এবং ভগবানের সাথে সঠিক সম্পর্ক পুনঃস্থাপন করতে পারি৷” রোমানস 5:8 আমাদের বলে, “কিন্তু ভগবান এখানে আমাদের জন্য তাঁর করুণা প্রদর্শন করেন : তাও যখন আমরা পাপী ছিলাম, প্রভূ খ্রীষ্ট আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন৷” 1 কোরিন্থিয়ানস 15:3-4 আমাদের যা জানিয়েছে তা জানা এবং মুক্তিলাভ করতে তার ওপর বিশ্বাস রাখা প্রয়োজনীয়, “...স্ক্রিপচারসের মত অনুযায়ী যীশু খ্রীষ্ট আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন, তাঁকে কবর দেওয়া হয়েছিল এবং স্ক্রিপচারসের মত অনুযায়ী মৃত্যুর তৃতীয় দিনে কবর থেকে তাঁর পুনরুত্থান ঘটে...” জন 14:6 এ যীশু খ্রীষ্ট নিজে ঘোষণা করেছেন যে তিনিই একমাত্র মুক্তিলাভের উপায়, “আমিই পথ এবং সত্য এবং জীবন৷ আমাকে ছাড়া কেউ পিতার কাছে পৌঁছাতে পারে না৷” আমি কিভাবে মুক্তির এই অপূর্ব উপহার পেতে পারি ?
চারটি আধ্যাত্মিক নীতির চতুর্থ নীতিটি হল – “মুক্তিদাতা হিসেবে যীশু খ্রীষ্টের ওপর আমাদের বিশ্বাস রাখতে হবে যাতে আমরা মুক্তিলাভের উপহার অর্জন করতে পারি এবং আমাদের জীবনের জন্য ভগবানের অপূর্ব পরিকল্পনা জানতে পারি৷” জন 1:12 আমাদের জন্য এটি বর্ণনা করেছেন, “প্রত্যেকে যারা তাঁকে গ্রহণ করেছে, যারা তাঁর নামে বিশ্বাসী, তাদের তিনি প্রভূর সন্তান হয়ে ওঠার অধিকার দেন৷” য়্যাক্টস 16:31 খুব পরিষ্কারভাবে বলে, “প্রভূ যীশুর ওপর আস্থা রাখ, এবং তিনিই তোমায় রক্ষা করবেন!” আমরা যীশু খ্রীষ্টের ওপর বিশ্বাস রাখলে তবেই ভগবানের আশীর্বাদ পেতে পারি যা আমাদের রক্ষা করবে৷ (এফেনসিয়ানস 2:8-9)৷
যদি তুমি রক্ষাকর্তা হিসেবে যীশু খ্রীষ্টকে বিশ্বাস করতে চাও তবে ভগবানের উদ্দেশ্যে এই শব্দগুলি বল৷ শুধুমাত্র এই শব্দগুলি তোমাকে রক্ষা করবে না, কিন্তু খ্রীষ্টের ওপর আস্থা তোমাকে রক্ষা করবে৷ এই প্রার্থনা হল একটি সাধারণ পথ যার মাধ্যমে তুমি ভগবানের ওপর নিজের বিশ্বাস রাখতে পারো এবং ভগবানকে ধন্যবাদ জানাতে পারো তোমাকে মুক্তির পথ প্রদান করার জন্য৷ “ভগবান, আমি জানি যে আমি আপনার বিরুদ্ধে গিয়ে অনেক পাপ করেছি এবং শাস্তি পাওয়ার যোগ্য৷ কিন্তু আমার যে শাস্তি পাওয়া উচিত ছিল তা যীশু খ্রীষ্ট গ্রহণ করেছেন, তাই তাঁর ওপর আস্থার মাধ্যমেই আমি ক্ষমা লাভ করব৷ আমি মুক্তির জন্য আপনার ওপর বিশ্বাস রাখি৷ আপনার অপূর্ব কৃপা এবং ক্ষমাশীলতার জন্য ধন্যবাদ – যা কিনা শাশ্বত জীবনের উপহার ! আমেন !”
যে কারণে আপনি এটি পড়লেন তার ওপর আপনি কি খ্রিষ্টধর্মের ব্যাপারে কোন সিদ্ধান্তে উপনীত হয়েছেন? যদি তাই হয়, তাহলে অনুগ্রহ করে নিচের বাটনে “আমি আজ খ্রিষ্টধর্মকে গ্রহণ করেছি” এর ওপর ক্লিক করুন।
বাংলা হোম পেজে ফিরে যান
চারটি আধ্যাত্মিক নীতি কি কি?
|
|
|