মুক্তি কি শুধুমাত্র বিশ্বাস, নাকি বিশ্বাস এবং কর্ম?



প্রশ্ন: মুক্তি কি শুধুমাত্র বিশ্বাস, নাকি বিশ্বাস এবং কর্ম?

উত্তর:
সমস্ত খ্রীষ্টান মতবাদের মধ্যে এটি হয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন৷ এই প্রশ্নটি হল পুনর্গঠনের কারণ, প্রোটেস্ট্যান্ট চার্চ এবং ক্যাথলিক চার্চের বিভক্ত হবার কারণ৷ এই প্রশ্নটিই হল বাইবেল সমর্থিত খ্রীষ্টানত্ব এবং বেশীরভাগ “খ্রীষ্টান” ধর্মবিশ্বাসের মূল পার্থক্য৷ মুক্তি কি শুধুমাত্র বিশ্বাস, নাকি বিশ্বাস এবং কর্ম? আমি কি শুধুমাত্র প্রভূ যীশু খ্রীষ্টের ওপর বিশ্বাস রাখলেই রক্ষা পাব, নাকি আমাকে তাঁর ওপর বিশ্বাস রাখতে হবে এবং আরও কিছু আবশ্যিক কাজ করতে হবে?

বাইবেলের কিছু অধ্যায়ের জন্য শুধুমাত্র বিশ্বাস নাকি বিশ্বাস ও কর্ম এই প্রশ্নটিতে সামঞ্জস্যবিধান কঠিন হয়ে পড়েছে৷ জেম্‍‍স 2:24 এর সাথে রোমানস 3:28 এবং গ্যালাটিয়ান্‍স 3:24 এর তুলনা কর৷ কেউ কেউ মনে করেন যে পল (শুধুমাত্র বিশ্বাসের মাধ্যমে মুক্তিলাভ) এবং জেম্‍স (বিশ্বাস এবং কর্মের মাধ্যমে মুক্তিলাভ)এর তত্ত্বের মধ্যে পার্থক্য রয়েছে৷ পলের ধর্মমত অনুযায়ী ন্যায়বিচার শুধুমাত্র বিশ্বাসের মাধ্যমে (এফেসিয়ান্‍স 2:8-9), যেখানে জেম্‍স বলেছেন যে তা লাভ করা যাবে বিশ্বাস এবং কর্মের মাধ্যমে! জেম্‍স ঠিক যা বলেছেন তা পরীক্ষা করলে এই সমস্যার সমাধান লাভ করা যেতে পারে৷ জেম্‍স এই বিশ্বাসের খণ্ডন করেছেন যে একজন ব্যক্তি কোনো ভাল কাজ না করে বিশ্বাস রাখতে পারে (জেম্‍স 2:17-18)৷ জেম্‍স আরো দৃঢ়ভাবে বলেছেন যে প্রভূ খ্রীষ্টের প্রতি আসল বিশ্বাস থেকেই মানুষ পায় পরিবর্তিত জীবন এবং ভালো কর্ম (জেম্‍স 2:20-26)৷ জেম্‍স এ কথা বলছেন না যে ন্যায়বিচার পাওয়া যাবে বিশ্বাস এবং কর্মের মাধ্যমে, কিন্তু যে ব্যক্তি সত্যিকারের বিশ্বাসের দ্বারা ন্যায় লাভ করে সে তার জীবনে অবশ্যই ভালো কর্ম করবে৷ যদি একজন ব্যক্তি নিজেকে আস্তিক হিসেবে দাবি করে, কিন্তু তার জীবনে কোনো ভাল কর্ম না করে, তবে তার অবশ্যই প্রভূ যীশু খ্রীষ্টের প্রতি আসল বিশ্বাস নেই (জেম্‍স 2:14, 17, 20, 26)৷

পলও তার লেখাতে একই কথা বলেছেন৷ গ্যালাটিয়ান্‍স 5:22-23 এ তারা তালিকাভুক্ত রয়েছে যারা ভালো ফলে বিশ্বাসী৷ আমরা কর্মের দ্বারা নয়, শুধুমাত্র বিশ্বাসের দ্বারা মুক্তি পাব একথা বলার ঠিক পরেই পল আমাদের জানান যে আমাদের সৃষ্টি করা হয়েছে ভালো কর্ম করার জন্য (এফেসিয়ান্‍স 2:10)৷ পলও ঠিক সেরকম পরিবর্তিত জীবন আশা করেছেন যেরকম করেছেন জেম্‍স : “তাই, যদি কেউ প্রভূ খ্রীষ্টে বিশ্বাসী হয়, সে হবে নতুন সৃষ্টি; পুরনো চলে গেছে, নতুন এসেছে” (2 কোরিন্থিয়ান্‍স 5:17)৷ জেম্‍স এবং পল তাদের মুক্তির বিষয়ে শিক্ষার পদ্ধতিতে দ্বিমত প্রকাশ করেননি৷ তারা একই বিষয়ে দুটি দৃষ্টিভঙ্গি থেকে নির্দেশ দিয়েছে৷ পল জোর দিয়েছে যে ন্যায়বিচার আসবে শুধুমাত্র বিশ্বাস থেকে যেখানে জেম্‍স জোর দিয়েছে যে প্রভূ খ্রীষ্টের ওপর আসল বিশ্বাস থেকেই ভালো কাজ উৎপন্ন হয়৷



বাংলা হোম পেজে ফিরে যান



মুক্তি কি শুধুমাত্র বিশ্বাস, নাকি বিশ্বাস এবং কর্ম?