বাইবেলে বিবাহবিচ্ছেদ ও পুনর্বিবাব সম্পর্কে কি বলা আছে?



প্রশ্ন: বাইবেলে বিবাহবিচ্ছেদ ও পুনর্বিবাব সম্পর্কে কি বলা আছে?

উত্তর:
সর্বপ্রথমেই, কেউ বিবাহবিচ্ছেদের বিষয়ে কি ভাবল তা কোনো ব্যাপারই নয়, মালাচি 2:16 মনে রাখা গুরুত্বপূর্ণ : “আমি বিবাহবিচ্ছেদকে ঘৃণা করি, ইসরায়েলের ঈশ্বর অর্থাৎ প্রভূ একথা বলেন৷” বাইবেল অনুযায়ী, বিবাহ হল জীবনব্যাপী প্রতিশ্রুতি৷ “তাই তারা আর দুইজন থাকে না, তারা এক হয়ে যায়৷ তাই ঈশ্বর যাদের একত্র জুড়ে দিয়েছেন, মানুষের তাদের আলাদা করা উচিত নয়” (ম্যাথিউ 19:6)৷ যদিও, ঈশ্বর বুঝতে পেরেছেন, যে যেহেতু বিবাহ দুজন পাপী মানুষকে এক বন্ধনে আবদ্ধ করে, তবে বিবাহবিচ্ছেদ অবশ্যই হবে৷ ওল্ড টেস্টামেন্টে রয়েছে, ঈশ্বর কিছু নিয়ম তৈরি করেছেন বিবাহবিচ্ছেদ হয়েছে এমন নারীদের অধিকার রক্ষার জন্য (ডিউটারোনমি 24:1-4)৷ প্রভূ যীশু নির্দেশ করেছেন যে এই নীতিগুলি দেওয়া হয়েছে মানুষের মনের কঠোরতার জন্য, শুধুমাত্র ঈশ্বরের ইচ্ছের জন্য নয় (ম্যাথিউ 19:8)৷

বিবাহবিচ্ছেদ এবং পুনর্বিবাহের অনুমতি বাইবেলে দেওয়া আছে কি না এই বিষয়ে তর্ক প্রাথমিকভাবে ম্যাথিউ 5:32 এবং 19:9 এই দুইটি অনুচ্ছেদে প্রভূ যীশুর বাণীর চারদিকে আবর্তিত হয়৷ “বৈবাহিক অবিশ্বাস্যতা ছাড়া” এই উক্তিটির মাধ্যমেই শুধুমাত্র ধর্মগ্রন্থে বিবাহবিচ্ছেদ এবং পুনর্বিবাহ সম্পর্কে অনুমতি দেওয়া হয়েছে৷ অনেক ব্যাখ্যাকারী এটা বুঝতে পারে যে “বাগ্‍দান” পর্বে “বৈবাহিক অবিশ্বাস্যতা”র মত “ব্যতিক্রমী শর্ত” আরোপ করা হয়৷ জিউসের প্রথা অনুযায়ী, একজন পুরুষ এবং নারী “বাগ্‍দান”এর সময় থেকেই বিবাহিত হিসেবে বিবেচিত হয়৷ এই মত অনুযায়ী, “বাগ্‍দান” পর্বেই অবৈধ আচরণও বিবাহবিচ্ছেদের কারন হতে পারে৷

যদিও, গ্রীক অনুবাদ অনুযায়ী “বৈবাহিক অবিশ্বাস্যতা” এমন একটি শব্দ যার অর্থ হল যেকোনো প্রকারের যৌন অবৈধতা৷ এর অর্থ হল ব্যভিচার, বেশ্যাবৃত্তি, অশ্লীলতা প্রভৃতি৷ প্রভূ যীশু হয়ত বলেছেন যে যদি যৌনমূলক অবৈধ আচরন করা হয় তবে বিবাহবিচ্ছেদের অনুমতি আছে৷ যৌনসম্পর্ক বৈবাহিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ : “দুজন মানুষ এক আত্মায় পরিণত হয়” (জেনেসিস্ 2:24; ম্যাথিউ 19:5; এফেসিয়ান্‍স 5:31)৷ তাই, যদি এই দুজন মানুষের কোনো একজন তাদের যৌনসম্পর্ক বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের জন্য ভেঙে ফেলে তবে সেই কারনে বিবাহবিচ্ছেদ হতে পারে৷ যদি তাই হয়, এই অনুচ্ছেদে প্রভূ যীশুর মনেও পুনর্বিবাহের ধারণা ছিল৷ “এবং আরেকজনকে বিবাহ” (ম্যাথিউ 19:9) এই উক্তি থেকে বোঝা যায় যে ব্যতিক্রমী ক্ষেত্রে বিবাহবিচ্ছেদ এবং পুনর্বিবাহের অনুমতি আছে, এভাবেই এই বিষয়টিকে বর্ণনা করা হয়েছে৷ এটি বিশেষভাবে মনে রাখতে হবে যে শুধুমাত্র নির্দোষই পুনরায় বিবাহ করতে পারে৷ যদিও এই ধর্মগ্রন্থে এই কথা বলা নেই, তবুও বিবাহবিচ্ছেদের পরে যাকে প্রতারিক করা হয়েছে ঈশ্বরের আশীর্ব্বাদ স্বরূপ সে পুনরায় বিবাহ করার করুণা লাভ করতে পারে, কিন্তু সে পারে না যে যৌন অবৈধ আচরণ করেছে৷ হয়ত এরকম উদাহরণ আছে যেখানে “দোষী ব্যক্তি” পুনরায় বিবাহ করেছে, তবে তা গ্রন্থে উল্লেখিত নেই৷

কেউ কেউ 1 কোরিন্থিয়ান্‍স 7:15-কে “ব্যতিক্রম” বলে মনে করে, যেখানে একজন অবিশ্বাসী এবং একজন বিশ্বাসীর মধ্যে বিবাহবিচ্ছেদ হলে পুনর্বিবাহের অনুমতি আছে৷ যদিও, সেখানে পুনর্বিবাহের বিষয়ে উল্লেখ করা নেই, কিন্তু শুধুমাত্র বলা হয়েছে যদি ঈশ্বরে অবিশ্বাসী ব্যক্তি ঈশ্বরে বিশ্বাসী কাউকে প্রতারণা করে তবে সে তার স্বামী বা স্ত্রীকে পরিত্যাগ করতে পারে৷ অন্যরা দাবি করেন যে গালাগালি (দম্পতি বা শিশু) দেওয়ার কারনেও বিবাহবিচ্ছেদ হতে পারে যদিও বাইবেলে তার কোনো উল্লেখ নেই.. যদিও এই ঘটনার জন্য উল্লেখিত, তবে ঈশ্বরের বাণীর অন্যায়ভাবে প্রয়োগ করা কখনোই উচিত নয়৷

“বৈবাহিক অবিশ্বাসযোগ্যতা”র বিষয়ে ব্যতিক্রমী কারণের অর্থ কি এই নিয়ে তর্ক করে বেশ কিছু সময় নষ্ট হয়েছে, এটি বিবাহবিচ্ছেদের জন্য অনুমতি, এর জন্য প্রয়োজনীয় নয়৷ যদি অশালীন আচরণ করা হয়, তবে একটি দম্পতি ঈশ্বরের আশীর্ব্বাদ গ্রহণ করে স্বামী বা স্ত্রীকে ক্ষমা করে পুনরায় নিজেদের বৈবাহিক সম্পর্ক স্থাপন করার চেষ্টা করতে পারে৷ ঈশ্বর আমাদের আরও অনেক পাপের জন্য ক্ষমা করে দিয়েছেন৷ তাই আমরাও তাঁর পন্থা অনুসরণ করে অশালীনতার পাপ ক্ষমা করতে পারি (এফেসিয়ান্‍স 4:32)৷ যদিও, অনেক ক্ষেত্রে, স্বামী বা স্ত্রী তাদের যৌনমূলক অবৈধ আচরণের জন্য অনুশোচনা করে না৷ হয়ত এখানেই ম্যাথিউ 19:9 প্রয়োগ করা যাবে৷ অনেকে আবার বিবাহবিচ্ছেদের ঠিক পরেই আবার বিয়ে করে নেয় যেখানে ঈশ্বর কিছুদিন তাদের একা থাকতে দিতে চান৷ ঈশ্বর কখনো কখনো কিছু মানুষকে একা রাখতে চান যাতে তাদের মনোযোগ অন্যদিকে না যায় (1 কোরিন্থিয়ান্‍‍স 7:32-35)৷ বিবাহবিচ্ছেদের পরেই পুনরায় বিবাহ হয়ত কোনো কোনো অবস্থায় বিকল্প, কিন্তু তার অর্থ এই নয় যে এটাই একমাত্র বিকল্প৷

এই ঘটনা হতাশাজনক যে খ্রীষ্টানদের মধ্যে বিবাহবিচ্ছেদের হার পৃথিবীর অবিশ্বাসীদের থেকেও কখনো কখনো বেশি৷ বাইবেলে কঠোরভাবে স্পষ্ট করে বলা আছে যে ঈশ্বর বিবাহবিচ্ছেদ ঘৃণা করেন (মালাচি 2:16) এবং পুনর্মিলন এবং ক্ষমাশীলতাই বিশ্বাসীদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত (লিউক 11:4; এফেসিয়ান্‍স 4:32)৷ যদিও, ঈশ্বর উপলব্ধি করেছেন যে বিবাহবিচ্ছেদ হবে, এমনকি তাঁর সন্তানদের মধ্যেও৷ এক বিবাহবিচ্ছেদ এবং/অথবা পুনরায় বিবাহিত মানুষের প্রতি ঈশ্বরের ভালোবাসা কম তা অনুভব করা উচিত নয়, যদি বিবাহবিচ্ছেদ এবং/অথবা পুনরায় বিবাহ ম্যাথিউ-এর 19:9 এই নীতি অনুযায়ী নাও হয়৷ ঈশ্বর প্রায়ই খ্রীষ্টান আনুগত্যহীন পাপীদেরও উন্নতি ঘটান৷



বাংলা হোম পেজে ফিরে যান



বাইবেলে বিবাহবিচ্ছেদ ও পুনর্বিবাব সম্পর্কে কি বলা আছে?