বাইবেলে মদ খাওয়ার বিষয়ে কি বলা আছে? খ্রীষ্টানদের জন্য মদ খাওয়া কি পাপ?



প্রশ্ন: বাইবেলে মদ খাওয়ার বিষয়ে কি বলা আছে? খ্রীষ্টানদের জন্য মদ খাওয়া কি পাপ?

উত্তর:
মদ খাওয়ার বিষয়ে ধর্মগ্রন্থে অনেক কিছু বলার আছে (লেভিটিকাস্ 10:9; নাম্বার্‍স 6:3; ডিউটারোনমি 29:6; জাজেস্ 13:4, 7, 14; প্রোভার্বস্ 20:1; 31:4; ইশা 5:11; 24:9; 28:7; 29:9; 56:12)৷ যদিও, ধর্মগ্রন্থে বিয়ার, মদ, অথবা অন্য কোনো পানীয় যাতে অ্যালকোহল আছে, তা খাওয়ার বিষয়ে খ্রীষ্টানদের নিষেধ করা নেই৷ আসলে, কিছু ধর্মগ্রন্থ মদ খাওয়াকে ভালো দিক থেকে বর্ণনা করা হয়েছে৷ এক্লেসিয়েস্‍টেস্ 9:7 নির্দেশ করে, “খুশি মনে মদ পান কর৷” স্লাম্‍স 104:14-15 বর্ণনা করে যে ঈশ্বর মদিরা দিয়েছেন “মানুষের হৃদয়ে আনন্দের সঞ্চার করতে৷” আমোস্ 9:14 বলে যে নিজের আঙুরের বাগান থেকে মদ খাওয়া ঈশ্বরের আশীর্ব্বাদ স্বরূপ৷ ইশা 55:1 উৎসাহ দিয়েছে, “হ্যাঁ, এস এবং ক্রয় কর মদ ও দুধ...”

মদ পান করার বিষয়ে ঈশ্বর খ্রীষ্টানদের মাতাল হওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন (এফেসিয়ান্‍স 5:18)৷ বাইবেল মাতাল হওয়া এবং এর প্রভাব থেকে বিরত থাকতে নির্দেশ দেয় (প্রোভার্বস্ 23:29-35)৷ খ্রীষ্টানদের এই নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো কিছুই যেন তাদের শরীরের ওপর “প্রভূত্ব” করতে না পারে (1 কোরিন্থিয়ান্‍স 6:12; 2 পিটার 2:19)৷ বেশি পরিমানে মদ খাওয়া অবশ্যই নেশা৷ ধর্মগ্রন্থ খ্রীষ্টানদের সে সকল কাজ করতে নিষেধ করে যা কিনা অন্যদের মনে আঘাত করে অথবা তাদেরকেও পাপ কাজ করতে উদ্বুদ্ধ করে (1 কোরিন্থিয়ান্‍স 8:9-13)৷ এই নীতির আলোতে, যে কোনো খ্রীষ্টানের পক্ষে এই কথা বলা খুবই মুশকিল যে সে বেশি মাত্রায় মদ পান করলে ঈশ্বরের কৃপা লাভ করবে (1 কোরিন্থিয়ান্‍স 10:31)৷

যীশু জলকে মদে পরিণত করেছিলেন৷ এই ঘটনা থেকে বোঝা যায় যে, কোনো অনুষ্ঠানে প্রভূ যীশু মদ খেতেন (জন্ 2:1-11; ম্যাথিউ 26:29)৷ নিউ টেস্টামেন্টের যুগে, জল খুব পরিষ্কার ছিল না৷ আধুনিক পয়ঃপ্রণালী ছাড়া আগেকার দিনের জল প্রায়শই থাকত ব্যাক্টেরিয়া, ভাইরাস এবং অন্য নানা ধরণের জীবাণু মিশ্রিত৷ আজকের দিনেও তৃতীয় বিশ্বের অনেক দেশে এই সমস্যা রয়েছে৷ এর ফলেও মানুষেরা প্রায়শই মদ খেত (অথবা আঙুরের রস) কারন এই জিনিসটি অনেক কম দূষিত৷ 1 টিমোথি 5:23-তে, পল্ টিমোথিকে জল খেতে নিষেধ করেছেন (তা হয়ত তাঁর পেটের সমস্যার জন্য হতে পারে) এবং তার পরিবর্তে মদ খেতে নির্দেশ দিয়েছিলেন৷ তখনকার দিনে, মদ জারিত করা হত (অ্যালকোহনের পরিমান), কিন্তু আজকের দিনের মত করে নয়৷ এটা বলা ঠিক হবে না যে সেগুলি আঙুরের রস ছিল, কিন্তু তেমন এটাও বলা ঠিক হবে না যে আজকের দিনে যে মদ ব্যবহৃত হয় আগেও তাই হত৷ আবার, ধর্মগ্রন্থে বিয়ার, মদ, অথবা অন্য কোনো পানীয় যাতে অ্যালকোহল আছে, তা খাওয়ার বিষয়ে খ্রীষ্টানদের নিষেধ করা নেই৷ মদ আসলে পাপের কারন নয়৷ তবে মাতলামি এবং নেশা করা থেকে খ্রীষ্টানদের বিরত থাকতে হবে (এফেসিয়ান্‍স 5:18; 1 কোরিন্থিয়ান্‍স 6:12)৷

মদ, অল্প পরিমানে খেলে, তা ক্ষতিকর অথবা নেশার কারন কোনোটিই নয়৷ আসলে, কিছু ডাক্তাররা অল্প পরিমানে মদ খাওয়ার কথা বলেন শরীরের উপকারের জন্য, বিশেষভাবে হৃদয়ের জন্য৷ অল্প পরিমানে মদ খাওয়া খ্রীষ্টানদের স্বাধীনতার বিষয়৷ মাতাল হওয়া এবং নেশা পাপ৷ যদিও, মদ এবং তার প্রভাবের বিষয়ে বাইবেলে আছে, সহজ উত্তেজনার জন্য বেশি পরিমানে মদ খাওয়া, বা এই অবস্থায় অন্যের কোনো ক্ষতি করা, এইসব কারনের জন্য খ্রীষ্টানদের পক্ষে মদ খাওয়া সম্পূর্ণভাবে পরিত্যাগ করা উচিত৷



বাংলা হোম পেজে ফিরে যান



বাইবেলে মদ খাওয়ার বিষয়ে কি বলা আছে? খ্রীষ্টানদের জন্য মদ খাওয়া কি পাপ?