মৃত্যুর পরে কি হয়?



প্রশ্ন: মৃত্যুর পরে কি হয়?

উত্তর:
খ্রীষ্টানদের বিশ্বাস অনুযায়ী, মৃত্যুর পরে কি পরিণতি হয় তা নিয়ে যথেষ্ট দ্বন্দ্ব আছে৷ কেউ বলেন যে মৃত্যুর পরে শেষ বিচারের আগে পর্যন্ত সকলে “ঘুমায়”, তারপরেই সকলকে হয় স্বর্গে অথবা মর্তে পাঠানো হয়৷ অন্যরা মনে করেন যে মৃত্যুর ঠিক পরেই মানুষের বিচার হয় এবং তাদের শাশ্বত গন্তব্যে পৌঁছে দেওয়া হয়৷ তা সত্ত্বেও অন্যরা দাবী করে যে মানুষ যখন মারা যায়, তাদের আত্মা/প্রেতাত্মাকে সাময়িকভাবে “অস্থায়ী” স্বর্গ বা নরকে পাঠানো হয়, অন্তিম পুনরুত্থান ও অন্তিম বিচারের জন্য, এবং তার পরে তাদের অন্তিম গন্তব্যে পাঠানো হয়৷ তাই, মৃত্যুর পরে কি হয় এই বিষয়ে বাইবেলে ঠিক কি বলা আছে?

প্রথমত, যারা যীশু খ্রীষ্টকে বিশ্বাস করে, বাইবেলে বলা আছে যে মৃত্যুর পরে বিশ্বাসীদের আত্মা স্বর্গে নিয়ে যাওয়া হয়, কারন তারা প্রভূ যীশুকে নিজেদের মুক্তিদাতা হিসেবে স্বীকার করেছে বলে তাদের পাপ ক্ষমা করা হয় (জন 3:16, 18, 36)৷ বিশ্বাসীদের জন্য, মৃত্যু হল “শরীর থেকে দূরে গিয়ে ঈশ্বরের সাথে তাঁর গৃহে বসবাস” (2 কোরিন্থিয়ান্স 5:6-8; ফিলিপিয়ানস 1:23)৷ যদিও, কোরিন্থিয়ান্‍স 15:50-54 এবং 1 থেসালোনিয়ান্‍স 4:13-17 এই অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে যে বিশ্বাসীদের পুনরুত্থান ঘটবে এবং তারা পাবে অমর দেহ৷ যদি বিশ্বাসীরা মৃত্যুর ঠিক পরেই প্রভূ যীশুর সাথে মিলিত হয়, তবে এই পুনরুত্থানের উদ্দেশ্য কি? হয়ত যখন মৃত্যুর ঠিক পরেই বিশ্বাসীদের আত্মা প্রভূ যীশুর সাথে মিলিত হয়, তখনও তাদের নশ্বর দেহ কবরে “ঘুমায়”৷ বিশ্বাসীদের পুনরুত্থানের সময়, নশ্বর দেহ পুনরুত্থিত এবং অমরত্ব প্রাপ্ত হয়, এবং আবার একত্রিত হয় আত্মার সাথে৷ এই একত্রিত এবং অমর দেহ-আত্মা বিশ্বাসীরা অধিকার করে নতুন স্বর্গ এবং নতুন পৃথিবীতে অমরত্বের জন্য (রিভিলেশান 21-22)৷

দ্বিতীয়ত, তাদের জন্য যারা প্রভূ যীশু খ্রীষ্টকে তাদের মুক্তিদাতা হিসেবে স্বীকার করে না, মৃত্যু হল চিরকালীন শাস্তি৷ যদিও, বিশ্বাসীদের মত, অবিশ্বাসীদেরও মৃত্যুর পরে সাময়িকভাবে কোথাও স্থির থাকতে হয়, তাদের চূড়ান্ত বিচার এবং শাশ্বত ভবিষ্যতের জন্য৷ লিউক্ 16:22-23 বর্ণনা করেছে যে একজন ধনী ব্যক্তি মৃত্যুর ঠিক পরেই চূড়ান্তভাবে অত্যাচারিত হয়েছে৷ রিভিলেশান্ 20:11-15 বর্ণনা করছে যে সকল অবিশ্বাসীরাই পুনরুত্থিত হবে, তারপর তাদের বিচার হবে মহান শ্বেত তুলাযন্ত্রে, এবং তারপর তারা নিক্ষিপ্ত হবে আগুনের জলাশয়ে৷ অবিশ্বাসীরা মৃত্যুর ঠিক পরেই নরকে (আগুনের জলাশয়ে) প্রেরিত হবে না, বরং একটি অস্থায়ী অঞ্চলে থাকবে যতক্ষণ না চূড়ান্ত বিচার এবং রায় আসে৷ যদিও, তা সত্ত্বেও অবিশ্বাসীরা তখনই আগুনের জলাশয়ে প্রেরিত হয় না, মৃত্যুর ঠিক পরেই তাদের ভাগ্য সুপ্রসন্ন থাকে না৷ ধনী ব্যক্তি চিৎকার করে বলেছিল৷, “আমি এই আগুনে অসহ্য যন্ত্রণা ভোগ করছি” (লিউক 16:24)৷

তাই, মৃত্যুর পরে, একজন মানুষ বাস করে একটি “অস্থায়ী” স্বর্গ বা নরকে৷ এই অস্থায়ী অঞ্চলের পরে, চরম বিচারের সময়, ব্যক্তির শাশ্বত ভাগ্য পরিবর্তিত হয় না৷ শাশ্বত ভবিষ্যতের নির্দিষ্ট “স্থান” যা কিনা পরিবর্তিত হয়৷ বিশ্বাসীরা নতুন স্বর্গ এবং নতুন পৃথিবীতে প্রবেশের অধিকার পায় (রিভিলেশান্ 21:2)৷ অবিশ্বাসীরা আগুনের জলাশয়ে প্রেরিত হয় (রিলিভেশান্ 20:11-15)৷ এইগুলিই হল মানুষের চূড়ান্ত এবং শাশ্বত ভবিষ্যৎ — যা কিনা নির্ভর করে প্রভূ যীশুকে নিজেদের মুক্তির পথ হিসেবে স্বীকার করা বা না করার জন্য (ম্যাথিউ 25:46; জন্ 3:36)৷



বাংলা হোম পেজে ফিরে যান



মৃত্যুর পরে কি হয়?