| |
রোমানসের মুক্তির পথ কি?
প্রশ্ন: রোমানসের মুক্তির পথ কি?
উত্তর:
রোমানসের বইতে ছন্দোবদ্ধ কবিতার মাধ্যমে বর্ণনা করে মুক্তির যে সুসংবাদ দেওয়া হয়েছে তাই হল রোমানসের মুক্তির পথ৷ এটি একটি সহজ অথচ শক্তিশালী পদ্ধতি যার সাহায্যে বর্ণনা করা হয় যে কেন আমাদের মুক্তির প্রয়োজন, কিভাবে ভগবান মুক্তি প্রদান করেন, এবং মুক্তির ফলাফলগুলিই বা কি৷
রোমানসে প্রণীত রোমানসের মুক্তির পথের প্রথম কবিতাটি হল 3: 23, “প্রতিটি কৃত পাপের জন্য প্রভূর মহিমা ক্ষুণ্ণ হয়৷” আমরা প্রত্যেকেই পাপ করেছি৷ আমরা প্রত্যেকেই এমন অনেক কাজ করেছি যা কিনা ভগবানকে অখুশি করে৷ কেউই নেই যে নিরীহ৷ রোমানস 3: 10-18 সম্পূর্ণ ছবি দেখায় যে আমাদের জীবনে পাপ কিরকম৷ রোমানসের মুক্তির পথের দ্বিতীয় শাস্ত্র হল, রোমানস 6: 23, আমাদের পাপের ফলাফল সম্পর্কে শেথায় - “পাপের ফল হল মৃত্যু; কিন্তু প্রভূ যীশু খ্রীষ্টের মাধ্যমে ভগবান আমাদের শাশ্বত জীবনের উপহার দিয়েছেন৷” আমাদের পাপের জন্য যে শাস্তি প্রাপ্য তা হল মৃত্যু৷ শুধুমাত্র শারিরীক মৃত্যু নয়, কিন্তু শাশ্বত মৃত্যু!
রোমানসে প্রণীত রোমানসের মুক্তির পথের তৃতীয় কবিতাটি নেওয়া হয়েছে রোমানস 6:23 এর বাম অংশ থেকে, “তবে ভগবান প্রদত্ত উপহার হল শাশ্বত জীবন যা তিনি প্রভূ যীশু খ্রীষ্টের মাধ্যমে আমাদের দিয়ে থাকেন৷” রোমানস 5:8 ঘোষণা করে, “কিন্তু ভগবান আমাদের প্রতি তাঁর ভালোবাসা প্রদর্শন করেছেন, যদিও আমরা প্রত্যেকেই পাপী, এবং খ্রীষ্ট আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন৷” যীশু খ্রীষ্ট আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন৷ তাঁর মৃত্যু আমাদের কৃত পাপের মূল্য দিয়েছে, যীশুর পুনরুত্থান প্রমাণ করে যে তাঁর মৃত্যু আমাদের পাপের মূল্য চুকিয়েছে৷
রোমানসে প্রণীত রোমানসের মুক্তির পথের চতুর্থ ধাপটি হল রোমানস 10:9, “যদি তুমি নিজের মুখে যীশুকে নিজের প্রভূ হিসেবে স্বীকার কর এবং মন থেকে বিশ্বাস কর যে ভগবান মৃত্যু থেকে তাঁর পুনরুত্থান ঘটিয়েছেন, তবে তুমি রক্ষা পাবে৷” কারণ আমাদের পক্ষ থেকে খ্রীষ্টের মৃত্যু, আমরা যা করতে পারি তা হল তাঁকে বিশ্বাস করতে পারি, আর বিশ্বাস করতে পারি যে তাঁর মৃত্যু হয়েছিল আমাদের পাপের মূল্য দিতে – এবং আমরা রক্ষা পাব! রোমানস 10:13 আবার বলে, “প্রতিটি মানুষ যাদের প্রভূর ওপর আস্থা আছে তারা রক্ষা পাবে৷” প্রভূ যীশু আমাদের পাপের দণ্ড ভোগ করতে মৃত্যু বরণ করেছেন এবং আমাদের শাশ্বত মৃত্যুর থেকে বাঁচিয়ে দিয়েছেন৷ মুক্তি, পাপের ক্ষমা, প্রতিটি মানুষ লাভ করবে যারা যীশু খ্রীষ্টকে তাদের প্রভূ এবং মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করে৷
রোমানসে প্রণীত রোমানসের মুক্তির পথের সর্বশেষ পদক্ষেপ হল মুক্তির ফল৷ রোমানস 5:1 এ রয়েছে একটি অপূর্ব বার্তা, “তাই, যখন থেকে আমাদের মধ্যে বিশ্বাস জন্মালো, আমরা প্রভূ যীশু খ্রীষ্টের মাধ্যমে ভগবানের কাছ থেকে শান্তি পেলাম৷” প্রভূ যীশু খ্রীষ্টের মাধ্যমে আমরা ভগবানের সাথে শান্তির সম্পর্ক তৈরি করতে পারি৷ রোমানস 8:1 আমাদের শেখায়, “তাই, এখন আর কোনো দণ্ডাদেশ তাদের জন্য নেই যারা যীশু খ্রীষ্টে বিশ্বাসী৷” কারণ যীশুর মৃত্যু হয়েছিল আমাদের জন্য, তাই আমরা কোনোদিন পাপের দণ্ড ভোগ করিনি৷ শেষ পর্যন্ত তাই আমরা রোমানস 8:38-39 এ ভগবানের অমূল্য প্রতিশ্রুতি পেয়েছি, “আমি যা মেনে নিয়েছি তা জন্মও নয় আবার মৃত্যুও নয়, দেবদূতও নয় আবার দৈত্যও নয়, বর্তমানও নয় আবার ভবিষ্যত্ও নয়, কোনো শক্তিও নয়, উচ্চতাও নয় আবার গভীরতাও নয়, সমস্ত সৃষ্টিতে অন্য কোনো কিছুই নয়, কোনো কিছুই আমাদের প্রভূ যীশু খ্রীষ্টের মাধ্যমে পাওয়া ভগবানের ভালোবাসা থেকে বঞ্চিত করতে পারে না৷”
তুমি কি রোমানসের মুক্তির পথ অনুসরণ করতে চাও ? যদি চাও, এখানে একটি সাধারণ প্রার্থনা আছে যা তুমি ভগবানের উদ্দেশ্যে উচ্চারণ করতে পার৷ এই প্রার্থনাটি উচ্চারণ করে তুমি ভগবানের কাছে স্বীকার করতে পার যে প্রভূ যীশু খ্রীষ্টের ওপর তোমার সম্পূর্ণ আস্থা আছে মুক্তিদাতা হিসেবে৷ এই শব্দগুলি তোমাকে রক্ষা করবে না৷ শুধুমাত্র প্রভূ যীশুর ওপর আস্থাই মুক্তি প্রদান করতে পারে ! “ভগবান, আমি জানি যে আমি আপনার বিরুদ্ধে গিয়ে অনেক পাপ করেছি এবং শাস্তি পাওয়ার যোগ্য৷ কিন্তু আমার যে শাস্তি পাওয়া উচিত ছিল তা যীশু খ্রীষ্ট গ্রহণ করেছেন, তাই তাঁর ওপর আস্থার মাধ্যমেই আমি ক্ষমা লাভ করব৷ আমি মুক্তির জন্য আপনার ওপর বিশ্বাস রাখি৷ আপনার অপূর্ব কৃপা এবং ক্ষমাশীলতার জন্য ধন্যবাদ – যা কিনা শাশ্বত জীবনের উপহার ! আমেন !”
যে কারণে আপনি এটি পড়লেন তার ওপর আপনি কি খ্রিষ্টধর্মের ব্যাপারে কোন সিদ্ধান্তে উপনীত হয়েছেন? যদি তাই হয়, তাহলে অনুগ্রহ করে নিচের বাটনে “আমি আজ খ্রিষ্টধর্মকে গ্রহণ করেছি” এর ওপর ক্লিক করুন।
বাংলা হোমপেজে ফিরে আসুন
রোমানসের মুক্তির পথ কি?
|
|
|