কে এই পবিত্র আত্মা?



প্রশ্ন: কে এই পবিত্র আত্মা?

উত্তর:
পবিত্র আত্মার রূপ বিষয়ে প্রচুর ভুল ধারণা আছে৷ কেউ মনে করে পবিত্র আত্মা হলেন একটি অলৌকিক শক্তি৷ অন্যরা ভাবেন পবিত্র আত্মা এমন এক নৈর্ব্যক্তিক শক্তি যাকে ঈশ্বর খ্রীষ্টের শিষ্যদের উদ্দেশ্যে প্রেরণ করেছেন৷ পবিত্র আত্মার রূপ সম্পর্কে বাইবেলে কি বলা আছে? খুব সাধারণভাবে বলতে গেলে, বাইবেল ঘোষণা করেছে যে পবিত্র আত্মা হল ঈশ্বর৷ বাইবেলে আরো বলা আছে যে এই পবিত্র আত্মা হল একজন পবিত্র ব্যক্তি; মন, আবেগ এবং ইচ্ছে সহ একজন মানুষ৷

অ্যাক্টস্ 5:3-4 সব বিভিন্ন ধর্মগ্রন্থে স্পষ্টরূপে দেখা যায় যে এই পবিত্র আত্মাই হলেন ঈশ্বর৷ এই পংক্তিতে পিটার অ্যানানিয়াসের সাথে দ্বন্দ্বে বলেছে যে সে কেন পবিত্র আত্মাকে মিথ্যে বলেছে এবং এও বলেছে যে সে “মানুষকে মিথ্যে বলেনি, বরং ইশ্বরকে বলেছে৷” এটি একটি স্পষ্ট ঘোষণা যে পবিত্র আত্মার উদ্দেশ্যে মিথ্যে বলার অর্থ হল ঈশ্বরকে মিথ্যে বলা৷ আমরা আরো জানতে পারি যে পবিত্র আত্মাই ঈশ্বর কারন তিনি ঈশ্বরের সকল গুণ অর্জন করেন৷ উদাহরণস্বরূপ, স্লাম 139:7-8 এ তাঁর সর্বত্র বিরাজমানতা দেখা যায়, “তোমার আত্মা ছেড়ে আমি কোথায় যেতে পারি? তোমার উপস্থিতি ছেড়ে আমি কোথায় পালাতে পারি? আমি যদি স্বর্গেও চলে যাই, তবে সেখানেও তুমি আছ; আমি যদি গভীরে আমার শয্যা রচনা করি, তুমি সেখানে আছ৷” আবার 1 কোরিন্থিয়ান্‍স 2:10-11 তে, পবিত্র আত্মার মধ্যে সর্বজ্ঞতার বৈশিষ্ট্য আমরা দেখতে পাই৷ “কিন্তু ঈশ্বর আমাদের কাছে আত্মার মাধ্যমে এগুলিকে প্রকাশ করেছেন৷ আত্মাই সমস্ত কিছুর সন্ধান করে, এমনকি ঈশ্বরের গভীরের জিনিসও৷ মানুষের মধ্যে যে জানে মানুষের চিন্তাভাবনা এবং যে বিশ্বাস করে তাঁর মধ্যেই মানুষের অস্তিত্ব? একইভাবে কেউই ঈশ্বরের আত্মা থেকে আলাদা করে ঈশ্বরের অস্তিত্বকে জানতে পারে না৷”

আমরা বুঝতে পারি যে পবিত্র আত্মা অবশ্যই একজন পবিত্র ব্যক্তি কারণ তাঁর আছে মন, আবেগ এবং ইচ্ছে৷ পবিত্র আত্মা ভাবতে এবং জানতে পারেন (1 কোরিন্থিয়ান্‍স 2:10)৷ পবিত্র আত্মা দুঃখ পেতে পারেন (এফেন্‍সিয়ান্‍স 4:30)৷ পবিত্র আত্মা আমাদের জন্য মধ্যস্থতা করেন (রোমান্‍স 8:26-27)৷ তিনি নিজের ইচ্ছানুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন (1 কোরিন্থিয়ান্‍স 12:7-11)৷ পবিত্র আত্মাই হলেন ঈশ্বর, তিনিই হলেন ত্রয়ী শক্তির তৃতীয় ব্যক্তি৷ ঈশ্বর হিসেবে, এই পবিত্র আত্মা আমাদের সান্ত্বনাদাতা এবং পরামর্শদাতা হিসেবে কাজ করতে পারেন যেরকম প্রভূ যীশু নিজে হবেন বলে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন (জন্ 14:16, 26, 15:26)৷



বাংলা হোম পেজে ফিরে যান



কে এই পবিত্র আত্মা?