| |
খ্রীষ্টধর্ম কি এবং খ্রীষ্টানরা কি বিশ্বাস করে?
প্রশ্ন: খ্রীষ্টধর্ম কি এবং খ্রীষ্টানরা কি বিশ্বাস করে?
উত্তর:
1 কোরিন্থিয়ান্স 15:1-4 বলে, “এখন, ভাইসকল, আমি তোমাদের গস্পেলের কথা মনে করিয়ে দিতে চাই, যে ধর্মউপদেশাবলী তোমাদের দিয়েছি, যা তোমরা গ্রহণ করেছ এবং যার ওপর তোমরা আস্থা রেখেছ৷ আমি যে ধর্মউপদেশাবলী তোমাদের দিয়েছি যদি তোমরা তার ওপর নিজেদের আস্থা রাখ, তবে এই গস্পেলের জন্য তোমরা রক্ষা পেয়েছ৷ তাছাড়া তোমরা নিষ্ফলভাবে বিশ্বাস করেছ৷ আমি যা পেয়েছি তা প্রথমেই তোমাদের উদ্দেশ্যে দান করেছি : ধর্মগ্রন্থ অনুযায়ী প্রভূ খ্রীষ্ট আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন, তাঁকে কবর দেওয়া হয়েছে, এবং ধর্মগ্রন্থ অনুযায়ী মৃত্যুর তিনদিন পরে তাঁর উত্তরণ ঘটেছে৷”
সংক্ষেপে এই হল খ্রীষ্টান ধর্মের মূল বিশ্বাস৷ সমস্ত বিশ্বাসের মধ্যে অদ্বিতীয়, খ্রীষ্টান ধর্ম ধর্মাচরণ করার থেকেও ঈশ্বরের সাথে সম্পর্কে বেশী বিশ্বাসী৷ “করণীয়” এবং “অকরণীয়” এর তালিকাতে অনুগামী থাকার চেয়ে একজন খ্রীষ্টানের মূল লক্ষ্য হল ঈশ্বর বা পিতার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করা৷ এই সম্পর্কটি সম্ভব প্রভূ যীশু খ্রীষ্টের অবদানের জন্য এবং পবিত্র আত্মার দ্বারা খ্রীষ্টানদের জীবন নিয়ন্ত্রিত হওয়ার জন্য৷
খ্রীষ্টানরা বিশ্বাস করে যে বাইবেল হল ঈশ্বরের প্রেরণা সঞ্চারক এবং সহজাত বাণী, এবং এর শিক্ষাই হল চূড়ান্ত জ্ঞান (2 টিমোথি 3:16; 2 পিটার 1:20-21)৷ খ্রীষ্টানরা একজন ঈশ্বরে বিশ্বাস করে যিনি তিন জন ব্যক্তির মধ্যে বিদ্যমান, পিতা, পুত্র (যীশু খ্রীষ্ট), এবং পবিত্র আত্মা৷
খ্রীষ্টানরা বিশ্বাস করে যে এই মানবসমাজ নির্দিষ্টভাবে উৎপন্ন করা হয়েছে শুধুমাত্র ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপনের জন্য, কিন্তু পাপ মানুষকে ঈশ্বরের থেকে আলাদা করে (রোমান্স 3:23, 5:12)৷ খ্রীষ্টান ধর্ম শেখায় যে প্রভূ যীশু খ্রীষ্ট এই পৃথিবীতে এসেছেন, সম্পূর্ণ ঈশ্বররূপে, অথচ জীবন যাপন করেছেন সম্পূর্ণ মানুষের মত (ফিলিপিয়ান্স 2:6-11), এবং ক্রুশে মৃত্যুবরণ করেছেন৷ খ্রীষ্টানরা বিশ্বাস করে যে ক্রুশে তাঁর মৃত্যুর পরে, প্রভূ খ্রীষ্টকে কবর দেওয়া হয়েছিল, তিনি সেখান থেকে জেগে ওঠেন, এবং এখন পিতার প্রধান সহকারী হিসেবে জীবন কাটাচ্ছেন, ঈশ্বরে বিশ্বাসী এবং ঈশ্বরের মধ্যে সর্বদা মধ্যস্থতা করছেন (হিব্রু 7:25)৷ খ্রীষ্টান ধর্ম দাবী করে যে ক্রুশবিদ্ধ হয়ে প্রভূ যীশুর মৃত্যুর মাধ্যমে সকল মানুষের দ্বারা কৃত পাপের ফলে যে ঋণ হয়েছিল তা শোধ করা হয়েছে এবং এর ফলে ঈশ্বর এবং মানুষের মধ্যের সম্পর্ক পুনঃস্থাপিত হয়েছে (হিব্রু 9:11-14, 10:10; রোমান্স 5:8, 6:23)৷
রক্ষা পাওয়ার জন্য, প্রভূ যীশু ক্রুশবিদ্ধ হয়ে যা করেছেন সকলের তার প্রতি সম্পূর্ণভাবে বিশ্বাস রাখা প্রয়োজনীয়৷ যদি কেউ বিশ্বাস করে যে প্রভূ খ্রীষ্ট মৃত্যুবরণ করেছেন তাঁর নিজের স্থানে এবং নিজের পাপের মূল্য দিতে, এবং আবার মৃত্যু থেকে জেগে ওঠেন, তবে সেই ব্যক্তি রক্ষা পাবে৷ মুক্তি পাওয়ার জন্য কারো কিছু করার নেই৷ কেউই নিজে থেকে ঈশ্বরকে খুশি করার জন্য “এত ভালো” হতে পারে না, কারন আমরা সকলেই পাপী (ইশা 53:6, 64:6-7)৷ দ্বিতীয়ত, আর কিছু করার নেই, কারন প্রভূ যীশু খ্রীষ্ট সকলই করে ফেলেছেন! তিনি যখন ক্রুশবিদ্ধ হয়েছিলেন, যীশু বলেছেন, “সব কাজ শেষ” (জন্ 19:30)৷
কেউ যদি একবার ক্রুশবিদ্ধ প্রভূ যীশু খ্রীষ্টের ওপর বিশ্বাস স্থাপন করে, তবে মুক্তিলাভের জন্য কারো আর কিছু করার নেই, তেমনি নিজের মুক্তি হারানোর জন্যও কারো কিছু করার নেই কারন সকল কাজ প্রভূ যীশুর দ্বারা সম্পন্ন করা হয়েছে! যে মুক্তি পায় তার ওপর মুক্তিলাভ করার পন্থা নির্ভরশীল নয়৷ জন্ 10:27-29 বলেছে “আমার ভেড়া আমার কথা শোনে; আমি তাদের জানি এবং তারা আমাকে অনুসরণ করে৷ আমি তাদের শাশ্বত জীবন দিয়েছি, এবং তারা কখনোই বিনষ্ট হবে না; কেউই তাদের আমার হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না৷ আমার পিতা, যিনি আমায় তাদের দিয়েছেন, সকলের চেয়ে শ্রেষ্ঠ; কেউই আমার পিতার কাছ থেকে তাদের ছিনিয়ে নিতে পারবে না৷”
কেউ কেউ মনে করে, “এটা খুব ভালো – একবার আমি বেঁচে গেলে, আমি সে সকল করতে পারি যার দ্বারা আমি ঈশ্বরকে খুশি করতে পারব এবং মুক্তির পথ হারাবো না!” কিন্তু কাউকে খুশি করার মাধ্যমে মুক্তি পাওয়া যাবে না৷ পুরনো পাপ থেকে রক্ষা পাওয়ার মাধ্যমে মুক্তিলাভ করা যাবে না এবং স্বাধীনভাবে ঈশ্বরের সাথে সঠিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করতে হবে৷ যখন আমরা পাপ করার জন্য বাধ্য ছিলাম, আমরা এখন প্রভূ খ্রীষ্টের দাসে পরিণত হয়েছি (রোমান্স 6:15-22)৷ যতদিন এই পৃথিবীতে আস্তিকরা থাকবে তাদের পাপ নিয়ে, সেখানে পাপ দানের একটি বিবাদ চলতে থাকবে৷ যদিও, খ্রীষ্টানরা তাদের জীবনে পাপের বিরুদ্ধে জয়লাভ করতে পারবে ঈশ্বরের বাণী প্রয়োগ করে এবং তা থেকে শিক্ষা নিয়ে (বাইবেল), এবং পবিত্র আত্মার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে – সেটা হল, আত্মার প্রভাব স্বীকার করে এবং সকল পরিস্থিতিতে এগিয়ে যাওয়ার দ্বারা এবং আত্মার শক্তির দ্বারা এবং ঈশ্বরের বাণীকে মান্য করে৷
তাই, যেখানে বেশিরভাগ ধর্মে কোনো ব্যক্তির জন্য করণীয় এবং অকরণীয় কাজের তালিকা রয়েছে, সেখানে খ্রীষ্টানধর্ম হল প্রভূ খ্রীষ্টে বিশ্বাস যিনি আমাদের পাপের ফলস্বরূপ ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন এবং পুনরুত্থিত হয়েছেন৷ তোমাদের পাপের ঋণ পরিশোধ করা হয়েছে এবং তোমরা এখন ঈশ্বরের শিষ্যত্ব গ্রহণ করতে পার৷ তোমরা এখন নিজেদের পাপী মনোবৃত্তির ওপর জয়লাভ করতে পার এবং ঈশ্বরের শিষ্য ও অনুগামী হতে পার৷ এটিই হল আসল বাইবেল সমর্থিত খ্রীষ্টান ধর্ম৷
বাংলা হোম পেজে ফিরে যান
খ্রীষ্টধর্ম কি এবং খ্রীষ্টানরা কি বিশ্বাস করে?
|
|
|