খ্রীষ্টানদের কি ওল্ড টেস্টামেন্টের নীতি মান্য করা উচিৎ?




প্রশ্ন: খ্রীষ্টানদের কি ওল্ড টেস্টামেন্টের নীতি মান্য করা উচিৎ?

উত্তর:
এই বিষয়টি বোঝার জন্য এটা জানা প্রয়োজন যে ওল্ড টেস্টামেন্টের এই নীতিগুলি তৈরি হয়েছিল ইসরায়েলস-এর জন্য, খ্রীষ্টানদের জন্য নয়৷ কিছু নীতি ইসরায়েলীদের কাছে প্রকাশিত হয়েছিল ঈশ্বরকে কিভাবে মান্য এবং খুশী করতে হবে তা জানানোর জন্য (উদাহরণস্বরূপ, মোসেজের দশ বিধান)৷ কিছু নীতি ইসরায়েলীদের শেখাত কিভাবে ঈশ্বরের অর্চনা করতে হয় এবং কিভাবে পাপের প্রায়শ্চিত্ত করতে হয় (আত্মত্যাগের পদ্ধতি)৷ কিছু নীতি ইসরায়েলীদের শেখাত কিভাবে নিজের দেশ বা জাতিকে সকলের থেকে উন্নত করে রাখা যায় (খাদ্য এবং পোষাক-পরিচ্ছদের নীতি)৷ বর্তমানে ওল্ড টেস্টামেন্টের কোনো নীতিই আমাদের জন্য বাধ্যতামূলক নয়৷ যখন প্রভূ যীশু ক্রুশে মৃত্যুবরণ করলেন, তিনি ওল্ড টেস্টামেন্ট-এর নীতিগুলির সমাপ্তি ঘোষণা করেছেন (রোমান্‍স 10:4; গ্যালাটিয়ান্‍স 3:23-25; এফেসিয়ান্‍স 2:15)৷

ওল্ড টেস্টামেন্টের নীতির পরিবর্তে, আমরা এখন প্রভূ খ্রীষ্টের নীতির অধীন রয়েছি (গ্যালাটিয়ান্‍স 6:2), তা হল “তোমার প্রভূ ঈশ্বরকে হৃদয় এবং সমগ্র আত্মা এবং চিন্তা দিয়ে ভালোবাস... এবং তোমার প্রতিবেশীকেও নিজের মত ভালোবাস” (ম্যাথিউ 22:37-39)৷ আমরা যদি এই দুইটি নির্দেশ মেনে চলি, তবে প্রভূ খ্রীষ্ট আমাদের জন্য যা চান তা আমরা পূরণ করতে পারব : “সমস্ত নীতি এবং উপদেশাবলী এই দুইটি শাস্ত্রীয় নির্দেশের ওপর নির্ভরশীল” (ম্যাথিউ 22:40)৷ তবে এর অর্থ এই নয় যে ওল্ড টেস্টামেন্টের নীতিগুলি আজকের দিনে অপ্রাসঙ্গিক৷ ওল্ড টেস্টামেন্টের অনেক নীতিই এই বিভাগে পড়ে যে “ঈশ্বরকে ভালোবাস” এবং “তোমার প্রতিবেশীকে ভালোবাস৷” ঈশ্বরকে এবং তোমার প্রতিবেশীকে কিভাবে ভালোবাসতে হবে তা জানার জন্য ওল্ড টেস্টামেন্টের নীতিগুলি দিক নির্দেশকের কাজ করতে পারে৷ একই সাথে, যদি আমরা বলি যে ওল্ড টেস্টামেন্টের নীতিগুলি বর্তমানে খ্রীষ্টান ধর্মে প্রয়োগ করা হয় তবে তাও ভুল হবে৷ ওল্ড টেস্টামেন্টের নীতিগুলি হল একটি একক (জেম্‍স 2:10)৷ এগুলি প্রয়োগ করা হোক বা নাই হোক৷ যদি খ্রীষ্ট আত্মত্যাগের পদ্ধতির মত কয়েকটি নীতি পূরণ করেন তবে তিনি সকল নীতিই পূরণ করবনে৷

“এটি হল ঈশ্বরের জন্য প্রেম : তাঁর নির্দেশগুলি মান্য করা৷ এবং তাঁর নির্দেশগুলি কখনোই গুরুভার নয়” (1 জন্ 5:3)৷ মোসেজের দশটি বিধান হল অবশ্যই সমগ্র ওল্ড টেস্টামেন্টের নীতিগুলির সারসংক্ষেপ৷ দশটি বিধানের নয়টি স্পষ্টভাবে নিউ টেস্টামেন্টে পুনরায় লেখা হয়েছে (সাবাথ্ দিবস পালন ছাড়া বাকি সবগুলি নীতি)৷ অবশ্যই, আমরা যদি ঈশ্বরকে ভালোবাসি, তবে আমরা কখনোই কৃত্রিম ঈশ্বরকে পূজা করবো না অথবা মূর্তির সামনে মাথা নত করবো না৷ আমরা যদি আমাদের প্রতিবেশীদের ভালোবাসি তবে আমরা তাদের খুন করবো না, তাদের কাছে মিথ্যা বলবো না, তাদের বিরুদ্ধে ব্যভিচার করবো না, অথবা তাদের যা আছে তাতে লোভ করবো না৷ ওল্ড টেস্টামেন্টের নীতিগুলির মূল উদ্দেশ্য হল মানুষকে তাদের নীতিগুলি পালন করার অক্ষমতার জন্য অপরাধী প্রতিপন্ন করা এবং আমাদের মুক্তিদাতা হিসেবে প্রভূ যীশু খ্রীষ্টের প্রয়োজনীয়তাকে নির্দেশ করা (রোমান্‍স 7:7-9; গ্যালাটিয়ান্‍স 3:24)৷ ওল্ড টেস্টামেন্টের নীতিগুলি কখনোই সমগ্র বিশ্বের সবসময়ের এবং সকল মানুষের জন্য ঈশ্বরের দ্বারা পরিকল্পিত নীতি নয়৷ আমরা আছি ঈশ্বরকে এবং প্রতিবেশীদের ভালোবাসতে৷ আমরা যদি এই দুইটি নির্দেশ বিশ্বাসের সাথে পালন করি, তবে ঈশ্বর আমাদের কাছে যা চান তা সবই করতে পারবো৷



বাংলা হোমপেজে ফিরে আসুন



খ্রীষ্টানদের কি ওল্ড টেস্টামেন্টের নীতি মান্য করা উচিৎ?