খ্রীষ্টধর্মে দীক্ষাদানের উৎসবের গুরুত্ব কি?




প্রশ্ন: খ্রীষ্টধর্মে দীক্ষাদানের উৎসবের গুরুত্ব কি?

উত্তর:
খ্রীষ্টধর্মে দীক্ষাদান হল, বাইবেল অনুযায়ী, একজন বিশ্বাসীর জীবনে যা তার অন্তরে শুরু থেকেই থাকে তারই বাহ্যিক অনুষ্ঠান৷ খ্রীষ্টানদের দীক্ষাদানের উৎসবের মাধ্যমে একজন বিশ্বাসী প্রভূ যীশুর মৃত্যু, তাঁকে কবর দেওয়া এবং তাঁর পুনরুত্থান এই সকল ঘটনার সঙ্গে পরিচিত হতে পারে৷ বাইবেলে ঘোষণা করা হয়েছে, “অথবা তুমি কি জান না যে প্রভূ যীশু মৃত্যুর মধ্যে দিয়ে খ্রীষ্টধর্মে দীক্ষিত হয়েছিলেন তাই আমরা খ্রীষ্টধর্মে দীক্ষিত হয়েছি? আমাদের তাই জন্য এই প্রথার মাধ্যমে যীশুর সাথে কবর দেওয়া হয়, এবং যেভাবে প্রভূ যীশু মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন পিতার করুণার মাধ্যমে, তেমনই আমরাও হয়ত নতুন জীবন পেতে পারি” (রোমান্‍স 6:3-4)৷ খ্রীষ্টান ধর্মের দীক্ষাদানের উৎসবে, যেভাবে জলে নিমজ্জিত করা হয় তার অর্থ হল মৃত্যুলাভ এবং তা থেকে প্রভূ খ্রীষ্টের সাথে পুনরুত্থান৷ জল থেকে বেরিয়ে আসার ক্রিয়াটি হল প্রভূ খ্রীষ্টের মৃত্যু থেকে পুনরুত্থান৷

খ্রীষ্টানদের দীক্ষাদানের উৎসবে, এই অনুষ্ঠানের পূর্বে মূলতঃ দুইটি বিষয় থাকা প্রয়োজনীয় : 1) যে ব্যক্তিকে দীক্ষা দেওয়া হবে তাকে অবশ্যই নিজের মুক্তিদাতা হিসেবে প্রভূ যীশুকে বিশ্বাস করতে হবে, এবং 2) সেই ব্যক্তিকে অবশ্যই এই দীক্ষার মাহাত্ম্য বুঝতে হবে৷ যদি কোনো ব্যক্তি প্রভূ যীশুকে নিজের মুক্তিদাতা হিসেবে স্বীকার করে, যদি বুঝতে পারে যে খ্রীষ্টধর্মে দীক্ষা নেওয়া হল সেই পদক্ষেপ যার মাধ্যমে সকলের সামনে প্রভূ যীশুর ওপর আস্থার দাবি করা হয়, এবং দীক্ষা নেওয়ার জন্য ইচ্ছুক হয়, তবে তাকে এই দীক্ষা নেওয়া থেকে বিরত করার কোনো কারন নেই৷ বাইবেল অনুযায়ী, খ্রীষ্টধর্মে দীক্ষাগ্রহণ গুরুত্বপূর্ণ কারন এটি হল অনুগত হওয়ার পদক্ষেপ — সকলের সামনে প্রভূ যীশুর ওপর আস্থা এবং তাঁর ওপর নিজের সমস্ত ভার অর্পণ করা — প্রভূ যীশুর মৃত্যু, তাঁকে কবর দেওয়া এবং তাঁর পুনরুত্থানের সাথে নিজেকে শনাক্ত করা৷



বাংলা হোমপেজে ফিরে আসুন



খ্রীষ্টধর্মে দীক্ষাদানের উৎসবের গুরুত্ব কি?